২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসিডেন্ট মুশাররফের দ্বিতীয় মেয়াদে সুপ্রিম কোর্টের অনুমোদন

পাকিস্তানের সেনাপ্রধান থাকা অবস্থায় প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে নির্বাচন করার বৈধতার নিয়ে দায়ের করা মামলাগুলোর সর্বশেষটি বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ৬ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে মুশাররফ সেনাপ্রধান থাকা অবস্থায় প্রেসিডেন্ট পদে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার লক্ষ্যে নির্বাচন করেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2007, 08:39 AM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ইসলামাবাদ, নভেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের সেনাপ্রধান থাকা অবস্থায় প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে নির্বাচন করার বৈধতার নিয়ে দায়ের করা মামলাগুলোর সর্বশেষটি বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। (আরও তথ্যসহ) ৬ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে মুশাররফ সেনাপ্রধান থাকা অবস্থায় প্রেসিডেন্ট পদে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার লক্ষ্যে নির্বাচন করেন। ওই নির্বাচনে তিনি জয়লাভ করলেও সেনাপ্রধান পদে থেকে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার বৈধতা নিয়ে ছয়টি মামলা হয়েছিল। এর আগে সেসব মামলার পাঁচটি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। আর বৃহস্পতিবার সর্বশেষ মামলাটিও খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। পাকিস্তানের সর্বোচ্চ আদালতের এ রায়ের মধ্য দিয়ে মুশাররফের জন্য সেনাপ্রধান পদ ছেড়ে একজন বেসামরিক প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পথ পরিষ্কার হল। এ রায় এমন সময়ে এল যখন মুশাররফরের জরুরি অবস্থা জারি নিয়ে কমনওয়েলথ থেকে দ্বিতীয়বারের মতো বহিষ্কারের হুমকির মুখে রয়েছে পাকিস্তান। ১৯৯৯ সালে এক রক্তপাতহীন সেনা অভ্যুত্থানের মাধ্যামে পাকিস্তানের ক্ষমতা দখলকারী জেনারেল মুশাররফ বৈরি বিচারালয় এবং ক্রমবর্ধমান জঙ্গিবাদের কথা তুলে ধরে ৩ নভেম্বর জরুরি অবস্থা জারি করেন। পাশাপাশি সংবিধান স্থগিত, প্রধান বিচারপতিসহ অধিকাংশ বিচারককে বরখাস্ত করে অনুগতদের বিচারক হিসাবে নিয়োগ দেন। কয়েক শ' আইনজীবী ও হাজার হাজার রাজনৈতিক নেতা-কর্মীকে আটক এবং গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেন এই সামরিক একনায়ক। সমালোচকরা বলে আসছিলেন, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যাতে বাধা হয়ে না দাঁড়ায় মূলত সে লক্ষ্যেই জরুরি অবস্থা জারি করে প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের অধিকাংশ বিচারককে বরখাস্ত করে অনুগত বিচারকদের নিয়োগ দিয়েছেন মুশাররফ। প্রধান বিচারপতি হামিদ দোগার আবেদনের শুনানি শেষে মামলা খারিজ করে দেওয়ার পর এটর্নি জেনারেল মালিক কাইয়ুম বলেন, "এ সপ্তাহ শেষে বা তার পরপরই মুশাররফ ২য় মেয়াদে প্রেসিডেন্ট হিসাবে শপথ নিন-- এটাই আশা করছেন তিনি।" মুশাররফের শীর্ষ আইন উপদেষ্টা শরীফুদ্দিন পীরজাদা বলেছেন, "এখন মুশাররফের পুনর্নির্বাচনের পথে কোনো আইনি প্রতিবন্ধকতা নেই।" তিনি বলেন, " এখন আদালতকে বিষয়টি লিখিতভাবে আমাদের কাছে পেশ করতে হবে।" আদালতের এই রায়ের পর উর্দি ছেড়ে বেসামরিক প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার প্রতিশ্র"তি মুশাররফ আগেই দিয়েছিলেন। যুক্তরাষ্ট্র সরকার মুশাররফের জরুরি অবস্থা জারির পদক্ষেপের সমালোচনা করলেও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে এই মিত্র দেশটিকে ৮ জানুয়ারির পার্লামেন্ট নির্বাচনের আগে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য সময় ও সুযোগ দিয়েছে। বুধবার এবিসি নিউজে এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছেন, "মুশাররফ খুব শিগগিরিই উর্দি ছাড়ছেন বলে কথা দিয়েছেন। তিনি আটককৃতদের মুক্তি দিয়েছেন এবং এ পর্যন্ত তাকে আমি কথা দিয়ে কথা রাখার মতো মানুষ হিসাবেই দেখেছি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/জিএনএ/১৪১৭ ঘ.