২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তি সম্মেলনের আগে ৪৫০ বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল

মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনের আগেই ৪৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে রাজি হয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের উদ্যোগে ওই শান্তি সম্মেলনের আগে ফিলিস্তিনি প্রেসিডেন্টে মাহজমুদ আব্বাসের প্রতি তাদের শুভেচ্ছার নিদর্শন সোমবার এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ইসরায়েলি সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2007, 11:53 AM

Updated : 26 Aug 2022, 08:57 PM

জেরুজালেম, নভেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনের আগেই ৪৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে রাজি হয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের উদ্যোগে ওই শান্তি সম্মেলনের আগে ফিলিস্তিনি প্রেসিডেন্টে মাহজমুদ আব্বাসের প্রতি তাদের শুভেচ্ছার নিদর্শন সোমবার এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ইসরায়েলি সরকার। একটি স্বার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে নভেম্বরের ২৬-২৭ তারিখে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের আনাপোলিসে ওই শান্তি সম্মেলন হওয়ার কথা রয়েছে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাস সম্মেলনের আগে ২,০০০ বন্দিতে মুক্তি দেওয়ার আহ্বান জানালেও ইসরায়েলি প্রেসিডেন্ট এহুদ ওলমার্ট ৪৫০ বন্দিকে মুক্তি দেওয়ার এ আগাম ঘোষণা দেন। মুক্তির প্রতিশ্র"তি দেওয়া এসব বন্দিদের বেশিরভাগই আব্বাসের অনুসারী ফাতাহ দলের অনুসারী কিংবা কর্মী সমর্থক হবেন বলে ধারণা করা হচ্ছে। ফাতাহ অনুসারী ছাড়াও হামাস সমর্থক এবং হাজার হাজার সাধারণ ফিলিস্তিনি নাগরিক ইসরায়েলের কারাগারগুলোতে প্রায় আটক রয়েছেন বলে বিশ্বাস করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৪৪ ঘ.