২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আত্মঘাতী বোমায় ৬ পুলিশসহ গভর্নরের ছেলে নিহত

আফগান প্রাদেশিক গভর্নরকে লক্ষ্য করে চালানো আত্মঘাতী বোমা হামলায় সোমবার ৬ পুলিশ ও দেহরক্ষীসহ গভর্নরের ছেলে নিহত হয়েছে। প্রাদেশিক পুলিশ প্রধান একথা জানিয়েছেন। তবে গভর্নর হামলা থেকে রক্ষা পেয়েছেন এবং অক্ষত আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2007, 11:04 AM

Updated : 26 Aug 2022, 08:57 PM

কাবুল, নভেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগান প্রাদেশিক গভর্নরকে লক্ষ্য করে চালানো আত্মঘাতী বোমা হামলায় সোমবার ৬ পুলিশ ও দেহরক্ষীসহ গভর্নরের ছেলে নিহত হয়েছে। প্রাদেশিক পুলিশ প্রধান একথা জানিয়েছেন। তবে গভর্নর হামলা থেকে রক্ষা পেয়েছেন এবং অক্ষত আছেন। ইরান সীমান্তের কাছে নিমরুজ প্রদেশের জারানজ শহরে কাজে যাওয়ার সময় রাস্তায় তার ওপর হামলা হয়। এতে ১৫ জন আহত হয়েছে। আফগান সরকার এবং বিদেশী বাহিনীর ওপর জনগণের আস্থাহীনতা তৈরির চেষ্টায় তালেবান বিদ্রোহিরা এ বছর ১৪০ টিরও বেশি আত্মঘাতী হামলা চালিয়ে ২শ'রও বেশি মানুষকে হত্যা করেছে। মার্কিন নেতৃত্বাধীন অভিযানে আফগানিস্তানে তালেবান শাসন পতনের ছয় বছর পরও তালেবানরা ১১ সেপ্টেম্বরে টুইন টাওয়ারে হামলার জন্য দায়ী আল-কায়েদা নেতাদের হস্তান্তরে অস্বীকৃতি জানিয়ে আসছে। আফগানিস্তানের দক্ষিণ ও পূর্বাঞ্চলে এখনও নিত্যদিন চলছে সহিংসতা ও সংঘর্ষ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৩৮ঘ.