২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক অভিযানে দু'শতাধিক সন্দেহভাজন জঙ্গি আটক

ইরাকে অভিযান চালিয়ে দুইশতাধিক সন্দেহভাজন জঙ্গি ও আল-কায়েদার তিন শীর্ষ জঙ্গিকে আটক করেছে মার্কিন-ইরাকি বাহিনী। মার্কিন বাহিনী রোবাবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2007, 03:59 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

বাগদাদ, নভেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকে অভিযান চালিয়ে দুইশতাধিক সন্দেহভাজন জঙ্গি ও আল-কায়েদার তিন শীর্ষ জঙ্গিকে আটক করেছে মার্কিন-ইরাকি বাহিনী। মার্কিন বাহিনী রোবাবার একথা জানিয়েছে। এক বিবৃতিতে মার্কিন বাহিনী জানায়, ইরাকের দক্ষিণাঞ্চলীয় চারটি প্রদেশে আল-কায়েদা ইন ইরাকের বিরুদ্ধে চলমান অভিযানে গুরুত্বপূর্ণ সাফল্য পাওয়া গেছে। এই অভিযানে বিদ্রোহিদের কয়েকটি অস্ত্রভাণ্ডারের সন্ধান পাওয়া গেছে যেখানে রকেট লাঞ্চারসহ প্রায় এক টনেরও বেশি বিস্ফোরক ছিল। ইরাকে মার্কিন বাহিনীর ঊর্ধ্বতন কমান্ডার মেজর জেনারেল মার্ক হার্টলিং বলেন, "দক্ষিণাঞ্চলীয় চারটি প্রদেশে মার্কিন বাহিনী ও ইরাকি বাহিনীর যৌথ অভিযানে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।" সুন্নিপন্থী আল-কায়েদা ইন ইরাকের বিরুদ্ধে মূলত ওই অভিযান চালানো হচ্ছে। বছরের প্রথম দিকে মর্কিন বাহিনী বাগদাদ ও আনবার প্রদেশে নিরাপত্তা অভিযান জোরদার করলে জঙ্গিদের অনেকেই দক্ষিণাঞ্চলে আশ্রয় নেয়। আল-কায়েদা ইন ইরাক সা