২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে চোরাগোপ্তা হামলায় ৬ ন্যাটো সেনাসহ ৯ জন নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে জঙ্গিদের চোরাগোপ্তা হামলায় ন্যাটো নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসট্যান্ট ফোর্স (ইসাফ) এর ছয় সেনা এবং তিন আফগান সেনা নিহত হয়েছে। শনিবার এক বিবৃতিতে ইসাফ একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2007, 08:07 AM

Updated : 26 Aug 2022, 08:55 PM

কাবুল, নভেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানের পূর্বাঞ্চলে জঙ্গিদের চোরাগোপ্তা হামলায় ন্যাটো নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসট্যান্ট ফোর্স (ইসাফ) এর ছয় সেনা এবং তিন আফগান সেনা নিহত হয়েছে। শনিবার এক বিবৃতিতে ইসাফ একথা জানিয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, জঙ্গিরা বিভিন্ন অবস্থান থেকে হালকা অস্ত্র ও রকেটচালিত গ্রেনেড দিয়ে টহলরত সেনাদের ওপর অতর্কিত হামলা চালালে এ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ইসাফের আরও আট সেনা এবং আফগানিস্তানের ১১ সেনা আহত হয়েছে। প্রসঙ্গত, পূর্ব আফগানিস্তানে মোতায়েন ন্যাটো নেতৃত্বাধীন ইসাফ বাহিনীর অধিকাংশ সেনা মার্কিন যুক্তরাষ্ট্রের। তবে নিহত সেনারা কোন দেশের সে সম্পর্কে বিবৃতিতে কিছু বলা হয়নি। দুই বছর আগে তালেবান গেরিলারা পুনরায় তাদের হামলা জোরদার করার পরিপ্রেক্ষিতে আফগানিস্তানে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। দেশটিতে সেই থেকে চলা সহিংসতায় ছয় হাজার বেশি লোকের প্রাণহানি হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৩৫৪ ঘ.