২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র ছাড়তে আলোচনায় রাজি পিকেকে

তুরস্কের বিদ্রোহী গ্র"প কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) শুক্রবার জানিয়েছে, তারা আলোচনায় রাজি আছে। আলোচনা হলে অস্ত্র ত্যাগ করারও সম্ভাবনা আছে। বিদ্রোহীদের পক্ষের একটি সংবাদ সংস্থা একথা জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে আলোচনার পর তুরস্কের প্রধানমন্ত্রী তায়েপ এরদোয়ান গত সপ্তাহে জানিয়েছিলেন, উত্তর ইরাকে আশ্রয় নেওয়া কুর্দি বিদ্রোহীদের দমনে তার সেনাবাহিনী সেখানে অভিযান চালাতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2007, 04:24 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

তুনসেলি, তুরস্ক, নভেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তুরস্কের বিদ্রোহী গ্র"প কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) শুক্রবার জানিয়েছে, তারা আলোচনায় রাজি আছে। আলোচনা হলে অস্ত্র ত্যাগ করারও সম্ভাবনা আছে। বিদ্রোহীদের পক্ষের একটি সংবাদ সংস্থা একথা জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে আলোচনার পর তুরস্কের প্রধানমন্ত্রী তায়েপ এরদোয়ান গত সপ্তাহে জানিয়েছিলেন, উত্তর ইরাকে আশ্রয় নেওয়া কুর্দি বিদ্রোহীদের দমনে তার সেনাবাহিনী সেখানে অভিযান চালাতে পারে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মতো তুরস্ক পিকেকেকে সন্ত্রাসী সংগঠন অভিহিত করে তাদের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখান করে আসছে। পিকেকের বিবৃতিতে বলা হয় "একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছার জন্য আমারা আলোচনায় বসতে রাজি আছি।" ফিরাত সংবাদ সংস্থা একথা জানায়। তবে তারা জানায়, একতরফা যুদ্ধবিরতি সংঘাত বন্ধে ব্যর্থ হয়েছে। এর আগেও পিকেকে যুদ্ধবিরতি ঘোষণা করেছে। তুরস্কের অভিযোগ প্রায় তিন হাজার কুর্দি বিদ্রোহী উত্তর ইরাককে ঘঁটি হিসেবে ব্যবহার করে তুর্কি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে। সীমানা পেরিয়ে উত্তর ইরাকে বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে সরকারকে গত মাসে অনুমতি দিয়েছে তুরস্কের পার্লামেন্ট। ইরাক সীমান্তে তুরস্ক প্রায় এক লাখ সেনা মোতায়েন করে রেখেছে। তারা জানিয়েছে, বিদ্রোহীদের বিরুদ্ধে ইরাক সরকার ও মার্কিন প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তাহলে তারা বিদ্রোহীদের নির্মূল করতে অভিযান চালাবে। তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে কুর্দি অধ্যুষিত এলাকা নিয়ে একটি স্বাধীন কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে পিকেকে যোদ্ধারা ১৯৮৪ সালে অস্ত্র তুলে নেয়। এর পর থেকে সংঘর্ষে প্রায় ৪০ হাজার লোক নিহত হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২২০ ঘ.