২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কায় ৩১ তামিল টাইগার হত্যার দাবি সেনাবাহিনীর

শ্রীলঙ্কার সেনারা মানার ও ভাভুনিয়াসহ আরও কয়েকটি জেলায় কয়েকদফা সংঘর্ষে ৩১ জন তামিল টাইগার বিদ্রোহী হত্যার দাবি করেছে। বৃহস্পতিবার বিদ্রেহী ঘাঁটিগুলোতে জঙ্গি বিমান হামলায় এতজন তামিল গেরিলা মারা পড়ে। সেনা নিহত হয় ২ জন এবং আহত হয় ১৭ জন। সেনাবাহিনী একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2007, 01:45 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

কলোম্বো, নভেম্বর, ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- শ্রীলঙ্কার সেনারা মানার ও ভাভুনিয়াসহ আরও কয়েকটি জেলায় কয়েকদফা সংঘর্ষে ৩১ জন তামিল টাইগার বিদ্রোহী হত্যার দাবি করেছে। বৃহস্পতিবার বিদ্রেহী ঘাঁটিগুলোতে জঙ্গি বিমান হামলায় এতজন তামিল গেরিলা মারা পড়ে। সেনা নিহত হয় ২ জন এবং আহত হয় ১৭ জন। সেনাবাহিনী একথা জানিয়েছে। সেনাবাহিনীর ব্রিগেডিয়ার উদয় নান্যক্কারা বলেছেন, মানার জেলায় লড়াইয়ের পর সেনারা ৮ জন এলটিটিই যোদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে। আরও ১৪ জনের মৃতদেহ বিদ্রোহিরা নিয়ে গেছে। অন্যদিকে, জাফনার উত্তরে মুহামালাইয়ে সংঘর্ষে নিহত হয়েছে আরও ৮ জঙ্গি। ভাভুনিয়ায় নিহত হয়েছে আরও এক বিদ্রোহী। শ্রীলঙ্কার বিমানবাহিনী জানিয়েছে, সেনারা জঙ্গি বিমান দিয়ে এলটিটিইর শক্ত ঘাঁটি মুলাইতিভু এবং কোক্কুত্তোদুভাইয়ের শিবিরগুলোতে বোমা বর্ষণ করেছে। সঠিক জায়গাতেই হামলা হয়েছে এবং বিদ্রোহী শিবিরগুলো গুঁড়িয়ে গেছে বলে নিশ্চিত করে জানিয়েছে পাইলট। বিমানবাহিনীর মুখপাত্র গ্র"প ক্যাপ্টেইন অজন্তা ডি সিলভা বলেছেন, " তামিল গেরিলারা নিশ্চয়ই লড়াইস্থল থেকে মৃতদেহ সরাচ্ছে।" তামিল টাইগারদের পক্ষ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে আসলেই কি ঘটেছে, কতজন নিহত হয়েছে, জঙ্গি বিমানগুলোই বা কোথায় হামলা করেছে-- সে সম্পর্কে কোনো নিরপেক্ষ সূত্রে নিশ্চিত হওয়া যায়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৩৭ঘ.