২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কংগ্রেস নির্বাচনে বুশবিরোধী মনোভাব কাজে লাগাবে ডেমোক্রাটরা

মার্কিন কংগ্রেসের ২০০৮ সালের নির্বাচনী প্রচারাভিযানে প্রেসিডেন্ট বুশের দূর্বল দিকগুলো তুলে ধরে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরিকল্পনা করছে ডেমোক্রাটরা। বুধবার তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2007, 11:34 AM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ওয়াশিটন, নভেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন কংগ্রেসের ২০০৮ সালের নির্বাচনী প্রচারাভিযানে প্রেসিডেন্ট বুশের দূর্বল দিকগুলো তুলে ধরে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরিকল্পনা করছে ডেমোক্রাটরা। বুধবার তারা একথা জানিয়েছেন। ডেমোক্রাটদের দাবি প্রলম্বিত ইরাক যুদ্ধ ও শিশু স্বাস্থ্য প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি নিয়ে বুশের সঙ্গে তাদের বিরোধিতা নির্বাচনী প্রচারাভিযানে কাজে আসবে। একজন রাজনৈতিক বিশ্লেষক জানিয়েছেন, গত বছরের নির্বাচনে বুশবিরোধী প্রচারাভিযান চালিয়ে ডেমোক্রাটরা কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। আগামী বছরের নির্বাচনেও তার তা করতে পারবে বলে আশা করা হচ্ছে । 'কুক পলিটিক্যাল রিপোর্টে'র বিশ্লেষক জেনিফার ডাফি বলেন, "২০০৬ সাল থেকে তাদের এই পদ্ধতি কাজ দিচ্ছে। সুতারাং তারা সেটা করতে চাইবে। বিশেষত সিনেটের পরিবেশ এখনও ডেমোক্রাটদের জন্য অনুকূল।' সিনেটে ডেমোক্রাটদের সংখ্যাগরিষ্ঠতা ৫১-৪৯। অন্যদিকে, প্রতিনিধি পরিষদে ৪৩৫ আসনের মধ্যে ডেমোক্রাটদের দখলে ২৩৩। দুটি খালি এবং বাকি ২০০টি রিপাবলিকানদের। সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে ২০০৮ সালের নির্বাচনে সিনেটে রিপাবলিকানদের ২২টি আসনে জিততে হবে। অন্যদিকে, সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখার জন্য ডেমোক্রাটদের জিততে হবে ১২টি আসনে। ডেমোক্রাটদের কংগ্রেস নির্বাচনী প্রচারাভিযান কমিটির প্রধান ক্রিস ভন হোলেন বলেন, "জনগণ জানে বুশ প্রশাসন যেভাবে কাজ করছে তাতে তাদের জনপ্রিয়তা খুবই সামান্য। এ কারণে ২০০৮ সালের নির্বাচনে বুশ এবং তার দু:শাসনের বিরুদ্ধেই ভোটাররা ব্যালটে সিল দেবেন।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭২৬ঘ.