২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও রাজপথে মিয়ানমারের ভিক্ষুরা

আবারও রাজপথে নেমেছেন মিয়ানমারের বৌদ্ধ ভিক্ষুরা। বুধবার সকালে প্রায় ২০০ বৌদ্ধ ভিক্ষু মধ্য মিয়ানমারের রাস্তায় প্রার্থনা পদযাত্রা করেছেন। এর আগে গত মাসে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে অনুষ্ঠিত গণবিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন বৌদ্ধ ভিক্ষুরা। কিন্তু ব্যাপক ধর-পাকড় ও নির্যাতনের মাধ্যমে কঠোর হাতে সে গণবিক্ষোভ দমন করে সেনাবাহিনী। >> মিয়ানমারে শিশুসেনা বেচাকেনা চলছে: এইচআরডব্লিউ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2007, 08:42 AM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ইয়াঙ্গুন, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আবারও রাজপথে নেমেছেন মিয়ানমারের বৌদ্ধ ভিক্ষুরা। বুধবার সকালে প্রায় ২০০ বৌদ্ধ ভিক্ষু মধ্য মিয়ানমারের রাস্তায় প্রার্থনা পদযাত্রা করেছেন। এর আগে গত মাসে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে অনুষ্ঠিত গণবিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন বৌদ্ধ ভিক্ষুরা। কিন্তু ব্যাপক ধর-পাকড় ও নির্যাতনের মাধ্যমে কঠোর হাতে সে গণবিক্ষোভ দমন করে সেনাবাহিনী। ওই দমনাভিযানের পর বুধবারই প্রথমবারের মতো মিয়ানমারের রাজপথে নামলেন বৌদ্ধ ভিক্ষুরা। মধ্য মিয়ানমারের পাক্কাকু শহরে বুধবার সকালে পদযাত্রা করার সময় বৌদ্ধ ভিক্ষুদের প্রার্থনা করতে দেখা যায়। প্রসঙ্গত, গত মাসের প্রথম দিকে এ শহরে বিক্ষোভরত বৌদ্ধ ভিক্ষুদের মাথার ওপর দিয়ে সেনাবাহিনী সতর্কতামূলক গুলি চালালে সে বিক্ষোভ দেশব্যাপী ছড়িয়ে পড়ে। জান্তা সরকারের বিরুদ্ধে শুরু হয় তুমুল জনবিক্ষোভ। একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, "বুধবার সকালে এক প্রার্থনা পদযাত্রায় প্রায় দুইশ' ভিক্ষু অংশ নিয়েছেন। তারা পাউক রোড দিয়ে হেটে যান। উল্লেখ্য, গত দুই দশকের মধ্যে গত মাসে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভের সম্মুখীন হয় মিয়ানমারের জান্তা সরকার। ওই বিক্ষোভ দমনাভিযানকালে ১০ জন নিহত হয় বলে জানানো হয়েছে জান্তা সরকারের পক্ষ থেকে। তবে পশ্চিমা সরকারগুলো বলে আসছে, প্রকৃত নিহতের সংখ্যা হবে আরও অনেক বেশি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৪৩২ ঘ.