২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনায় প্রেসিডেন্ট নির্বাচনী ভোট অনুষ্ঠিত

আর্জেন্টিনার জনগণ রোববার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন। বর্তমান প্রেসিডেন্ট নেসতর কির্চনারের স্ত্রী ক্রিস্টিনা ফার্নন্দোজই দেশটির প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে চলেছেন বলে মনে করা হচ্ছে। ভোটাররাও নির্বচনপূর্ব জনমত জরিপে আভাস দিয়ে রেখেছেন, প্রেসিডেন্ট নেসতর কির্চনারের সাফল্য অব্যাহত রাখতে তারা ফার্স্ট লেডি ক্রিস্টিনাকেই প্রেসিডেন্ট হিসেবে বেছে নেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2007, 01:27 PM

Updated : 26 Aug 2022, 08:50 PM

বুয়েন্স আয়ারস, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আর্জেন্টিনার জনগণ রোববার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন। বর্তমান প্রেসিডেন্ট নেসতর কির্চনারের স্ত্রী ক্রিস্টিনা ফার্নন্দোজই দেশটির প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে চলেছেন বলে মনে করা হচ্ছে। ভোটাররাও নির্বচনপূর্ব জনমত জরিপে আভাস দিয়ে রেখেছেন, প্রেসিডেন্ট নেসতর কির্চনারের সাফল্য অব্যাহত রাখতে তারা ফার্স্ট লেডি ক্রিস্টিনাকেই প্রেসিডেন্ট হিসেবে বেছে নেবেন। ২০০১ সালের অর্থনৈতিক সংকট থেকে দেশকে উদ্ধার ও চাকরির বাজার সৃষ্টি এবং বেতন ও অবসরকালীন সুযোগ সুবিধা বাড়ানোর জন্য মধ্য-বামপন্থী প্রেসিডেন্ট নেসতর কির্চনারের সাফল্যের প্রশংসা করেন অনেক আর্জেন্টাইন। ২০০৪ সালে ক্ষমতা নেওয়ার পর থেকে চার বছরের শাসনামলে প্রেসিডেন্ট কির্চনারের প্রধান উপদেষ্টা ছিলেন তার স্ত্রী সিনেটর ক্রিস্টিনা। মুদ্রাস্ফীতি ও জ্বলানি ঘাটতি সত্ত্বেও ভোটরা আশা করছেন ক্রিস্টিনা প্রেসিডেন্ট হলে কির্চনারের আমলের সাফল্য অব্যহত থাকবে। ৩৩ বছর বয়স্ক সমাজকর্মী লুসিয়ানো আলভারেজ বলেন, "২০০৪ সাল থেকে যে ইতিবাচক পরিবর্তন শুরু হয়ে তা ত্বরান্বিত করতেই আমি ক্রিস্টিনাকে ভোট দিচ্ছি।" ধারণা করা হচ্ছে, রোববারের নির্বাচনে ক্রিস্টিনা ৪০ থেকে ৪৫ ভাগ ভোট পাবেন। এর ফলে আগামী মাসে আবার দ্বিতীয় দফা ভোট গ্রহণের প্রয়োজন হবে না বলে মনে হচ্ছে। নির্বাচনপূর্ব জনমত জরিপে দেখা যায়, প্রায় ৪০ শতাংশ থেকে ৪৯ শতাংশ ভোটার ক্রিস্টিনাকে সমর্থন করেন। যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক আইনপ্রনেতা ও দুর্নীতিবিরোধী যোদ্ধা এলিসা ক্যারিওর সমর্থন মাত্র ২০ শতাংশের কাছাকাছি। আর ১৯ শতাংশ ভোটার সমর্থন নিয়ে তৃতীয় অবস্থানে ছিলেন কির্চনারের অর্থমন্ত্রী রাবার্তো লাভাঙ্গা। তবে একটি লক্ষ্যণীয় বিষয় হল, প্রধান তিন প্রতিদ্বন্দ্বীই বামপন্থী। এর থেকে বোঝা যায় আর্জেন্টিনার ভোটাররা মুক্তবাজার অর্থনীতিকে নাকচ করে দিচ্ছেন। ২০০১-০২ সালের অর্থনৈতিক সংকটের জন্য তারা মুক্তবাজার ব্যবস্থাকেই দায়ী করেন। গত সস্তাহে ক্রিস্টিানা ফার্নান্দোজ বলেন, "আমি মনে করি দীর্ঘদিন পর আর্জেন্টিনার মানুষ বর্তমানে সুস্থির আছে। এর আগের নির্বচনগুলো রাশিয়ার জুয়াখেলার মতো মনে হত।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি