২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিকেকে মোকাবেলায় সব পন্থাই হাতে আছে: তুরস্ক

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আলি বাবাকান রোববার বলেছেন, উত্তর ইরাকের কুর্দিশ ওয়ার্কার্স পার্টির (পিকেকে) কুর্দি গেরিলাদের মোকাবেলার জন্য কূটনৈতিক এবং সামরিক উভয় পন্থাই "হাতে আছে" তুরস্কের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2007, 10:49 AM

Updated : 26 Aug 2022, 08:51 PM

তেহরান, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আলি বাবাকান রোববার বলেছেন, উত্তর ইরাকের কুর্দিশ ওয়ার্কার্স পার্টির (পিকেকে) কুর্দি গেরিলাদের মোকাবেলার জন্য কূটনৈতিক এবং সামরিক উভয় পন্থাই "হাতে আছে" তুরস্কের। পিকেকে বিদ্রোহীদের দমনে উত্তর ইরাকে তুরস্কের বড় ধরনের সামরিক অভিযান ঠেকানোর লক্ষ্যে শুক্রবার দুই দেশের মধ্যকার আলোচনা ব্যর্থ হওয়ার পর একথা বললেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। আঙ্কারায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত আলোচনায় ইরাক যেসব প্রস্তাব দিয়েছে তা সন্তোষজনক নয় বলে অভিহিত করে তুরস্ক। প্রতিবেশী দেশ ইরানে সফররত তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বাবাকান বলেন, তুরস্ক কুর্দি গেরিলা সংগঠন নিয়ে ধৈর্য হারিয়ে ফেলেছে এবং এটা মোকাবেলায় আঙ্কারার কাছে বিভিন্ন বিকল্প আছে। তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "উদাহরণস্বরূপ, আমরা কূটনৈতিক বা সামরিক পন্থা ব্যবহার করতে পারি। বলতে গেলে এ সকল বিকল্পই আমাদের হাতে আছে।" উত্তর ইরাকের কুর্দি গেরিলাদের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি হিসাবে তুরস্ক ইতিমধ্যেই ইরাক সীমান্তে যুদ্ধবিমান, হেলিকপ্টার গানশিপ, ট্যাংক ও মর্টারসহ প্রায় এক লাখ মোতায়েন করেছে। প্রসঙ্গত, প্রায় তিন হাজার কুর্দি গেরিলা তুরস্কে হামলা চালানোর জন্য ইরাককে তাদের ঘাঁটি হিসাবে ব্যবহার করছে। তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকির সঙ্গে বৈঠক শেষে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বাবাকান আরও বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ইরাকের আঞ্চলিক অখণ্ডতার পাশাপাশি তুরস্কের জন্যও "খুবই গুরুত্বপূর্ণ।" তিনি বলেন, "এই দেশ দুটি একে অন্যের বিরুদ্ধে লিপ্ত হতে পারে না। সন্ত্রাসী সংগঠনগুলোকে লক্ষ্যবস্তু করাই আমাদের লক্ষ্য। ইরাকি ভূখণ্ড এবং তাদের সম্পদ সংক্রান্ত কোনো ধারণা নিয়ে আমরা মজা করছি না।" দক্ষিণ-পূর্ব তুরস্কে একটি স্বাধীন মাতৃভূমি প্রতিষ্ঠার জন্য ১৯৮৪ সাল থেকে যুদ্ধ করে আসছে পিকেকে বিদ্রোহিরা। সেই থেকে এ যুদ্ধে ৩০ হাজারের বেশি লোক নিহত হয়েছে। আর স