বাগদাদ, অক্টোবর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের সামারা শহরে শুক্রবার আল-কায়েদা ইন ইরাক ও একটি বিদ্রোহী গ্র"পের মধ্যে সংঘর্ষে ১৬ বিদ্রোহী নিহত হয়েছেন। ইরাকের এক নিরাপত্তা কর্মকর্তা শনিবার রয়টার্সকে এ খবর জানান।
ইসলামিক আর্মি ও আল-কায়েদা ইন ইরাকের মধ্যে ওই সংঘর্ষ হয়। ইরাকের সুন্নি অধ্যুষিত বিভিন্ন শহরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এই দুটি গ্র"প গত জুন থেকে সংঘর্ষে জড়িয়ে আছে।
সালাহউদ্দিন প্রদেশের এক নিরাপত্তা কর্মকর্তা পরিচয় প্রকাশ না করার শর্তে জানান, শুক্রবারের সংঘর্ষে নিহদের মধ্যে দুজন অইরাকি আরব ও একজন ইরানি নাগরিক আছেন।
তিনি বলেন, "ইসলামিক আর্মির সদস্যরা ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার পর শনিবার সংঘর্ষ শেষ হয়েছে।" গত চার মাস এলাকাটি আল-কায়েদা ইন ইরাকের নিয়ন্ত্রণে ছিল।
তিনি জানান, সংঘর্ষের সময় ইরাকি বা মার্কিন বাহিনীর কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায়নি।
ইরাকে সুন্নি স
bdnews24