২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাপারাজ্জিরাই ডায়ানার গাড়ি টানেলে নিতে প্রলুব্ধ করেন : প্রত্যক্ষদর্শী

প্রেমিক দোদি আল ফায়েদার সঙ্গে ডায়ানার ছবি তোলার জন্য পাপারাজ্জিরাই ডায়ানার গাড়ি প্যারিসের ওই টানেলে নিয়ে যেতে প্রলুব্ধ করেন। দুর্ঘটনার এক প্রত্যক্ষদর্শী ঘটনা তদন্তে গঠিত সরকারি জুরিবোর্ডকে বৃহস্পতিবার একথা জানিয়েছেন। জুরিবোর্ড বৃহস্পতিবার অন্য প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নিয়েছে। তারা জানিয়েছেন, দুর্ঘটনার পর পাপারাজ্জিরা 'তিনি (ডায়ানা) বেঁচে আছেন, তিনি বেঁচে আছেন বলে চিৎকার করতে থাকেন। প্রত্যক্ষদর্শী জ্যাকুইস মরেল বলেন, "ডায়ানার কিছু এক্সক্লুসিভ ছবি তোলার জন্য পাপারাজ্জিরা ষড়যন্ত্র করেন। এজন্য তারা ডায়ানার গাড়ি প্যারিসের ওই টানেলের মধ্যে নিয়ে আটকে ফেলতে চেয়েছিলেন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2007, 04:43 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

লন্ডন, অক্টোবর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রেমিক দোদি আল ফায়েদার সঙ্গে ডায়ানার ছবি তোলার জন্য পাপারাজ্জিরাই ডায়ানার গাড়ি প্যারিসের ওই টানেলে নিয়ে যেতে প্রলুব্ধ করেন। দুর্ঘটনার এক প্রত্যক্ষদর্শী ঘটনা তদন্তে গঠিত সরকারি জুরিবোর্ডকে বৃহস্পতিবার একথা জানিয়েছেন। জুরিবোর্ড বৃহস্পতিবার অন্য প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নিয়েছে। তারা জানিয়েছেন, দুর্ঘটনার পর পাপারাজ্জিরা 'তিনি (ডায়ানা) বেঁচে আছেন, তিনি বেঁচে আছেন বলে চিৎকার করতে থাকেন। প্রত্যক্ষদর্শী জ্যাকুইস মরেল বলেন, "ডায়ানার কিছু এক্সক্লুসিভ ছবি তোলার জন্য পাপারাজ্জিরা ষড়যন্ত্র করেন। এজন্য তারা ডায়ানার গাড়ি প্যারিসের ওই টানেলের মধ্যে নিয়ে আটকে ফেলতে চেয়েছিলেন।" প্যারিস থেকে ভিডিও যোগাযোগের মাধ্যমে তিনি লন্ডনের জুরিদের একথা বলেন। তিনি জানান, পাপারাজ্জিরা ডায়ানার ছবি তোলার জন্য টানেলের প্রবেশ পথে অপেক্ষা করছিলেন। আর তাদের ওই ষড়যন্ত্রে মূল হোতা ছিলেন, জেমস আন্দানসন। মরেল জানিয়েছেন পাপারাজ্জিদের ষড়যন্ত্র নিয়ে তিনি একটি বই লিখছেন। ১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যারিসের আলমা টানেলে দুর্ঘটনায় ডায়ানা, তার প্রেমিক দোদি আল ফায়েদ ও তাদের গাড়িচালক নিহত হন। প্যারিসের বিলাসবহুল রিজ হোটেল থেকে বেরিয়ে দ্রুত গাড়ি চালানোর সময় ওই দুর্ঘটনা ঘটে। পরে ব্রিটিশ ও ফরাসি তদন্ত কর্মকর্তারা জানান, পাপারাজ্জিদের তাড়া খেয়ে দ্রুত গাড়ি চালাতে যেয়েই ওই দুর্ঘটনা ঘটে। কিন্তু দোদির বাবা মোহাম্মদ আল ফায়েদ অভিযোগ করেছেন, রানী এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের নির্দেশেই ব্রিটিশ গোয়েন্দা ডায়ানা ও দোদিকে পরিকল্পিতভাবে হত্যা করে। তিনি দাবি করেন, মৃত্যুর আগে ডায়ানা অন্তঃসত্ত্বা ছিলেন। এটা গোপন করার জন্যই তাদের হত্যা করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২৩০ ঘ.