লন্ডন, অক্টোবর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- বিশ্ব উষ্ণায়নের কারণে আগামী কয়েক শতকের মধ্যে পৃথিবীর অর্ধেকেরও বেশি জীব প্রজাতি বিলুপ্ত হয়ে যেতে পারে বলে সতর্ক করে দিয়েছেন গবেষকরা। পৃথিবীতে অতীতে ব্যাপক হারে জীব প্রজাতি বিলুপ্ত হওয়ার সঙ্গে জলবায়ু পরিবর্তনের সম্পর্ক সংক্রান্ত এক গবেষণা সূত্রে তারা একথা বলছেন।
বুধবার প্রকাশিত ওই গবেষণাটি করেছেন 'ইউনিভার্সিটি অফ ইয়র্ক' এর গবেষকরা। তারা বলছেন, একটা দীর্ঘ সময়ের জলবায়ু, বিলুপ্তির হার এবং জীববৈচিত্রর মধ্যকার সম্পর্ক নির্ণয় নিয়ে তাদের এটাই প্রথম গবেষণা।
'প্রসিডিংস অব দ্য রয়েল সোসাইটি' এ প্রকাশিত এ গবেষণায় বিশ্ববিদ্যালয়টির অন্যান্য গবেষকদের সঙ্গে একযোগে কাজ করেন পরিবেশ বিজ্ঞানী পিটার মেহিউ। তিনি বলেন, গবেষণায় দেখা গছে, কোনো জীব প্রজাতি বিলুপ্তির বড়-ধরনের কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন।
গবেষণায় পাঁচশ' মিলিয়ন বছরের বেশি সময়কার জীবাশ্ম রেকর্ড এবং তাপমাত্রা পরিবর্তনকে বিশ্লেষণ করা হয়। তাতে দেখা গেছে, আমাদের পৃথিবীর চারটি বড় ধরনের জীব প্রজাতি বিলুপ্তির ঘটনার তিনটি ঘটেছিল উচ্চ তাপমাত্রার কারণে।
রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে মেহিউ বলেন, "তাপমাত্রা বাড়ার সঙ্গে জীব-প্রজাতি বিলুপ্তির সম্পর্কটা সবসময়ের জন্যই একইরকম। তাপমাত্রা বাড়লে বিলুপ্তি বাড়ে এবং জীববৈচিত্র হ্রাস পাওয়ার প্রবণতা দেখা দেয়।"
প্রসঙ্গত, স
bdnews24