২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বেনজিরের নিরাপত্তা কর্মকর্তাকে খুঁজছে পুলিশ

বেনজির ভুট্টোর সহযোগী এবং দেশে ফেরার সময় তার নিরাপত্তা ব্যবস্থার প্রধান সমন্বয়কারী জুলফিকার মির্জাকে ধরতে বুধবার তার বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। তবে সেসময় তিনি বাসায় ছিলেন না। পুলিশ জানায়, বেনজিরের স্বামী আসিফ আলি জারদারির ঘনিষ্ঠ বন্ধু এই জুলফিকার মির্জাকে ১৯৯৮ সালের একটি হত্যা মামলার আসামী হিসেবে খুঁজছেন তারা। কিন্তু বেনজিরের দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) মুখপাত্র বলেছেন, এই তল্লাশি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2007, 09:58 AM

Updated : 26 Aug 2022, 08:49 PM

করাচি, অক্টোবর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বেনজির ভুট্টোর সহযোগী এবং দেশে ফেরার সময় তার নিরাপত্তা ব্যবস্থার প্রধান সমন্বয়কারী জুলফিকার মির্জাকে ধরতে বুধবার তার বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। তবে সেসময় তিনি বাসায় ছিলেন না। পুলিশ জানায়, বেনজিরের স্বামী আসিফ আলি জারদারির ঘনিষ্ঠ বন্ধু এই জুলফিকার মির্জাকে ১৯৯৮ সালের একটি হত্যা মামলার আসামী হিসেবে খুঁজছেন তারা। কিন্তু বেনজিরের দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) মুখপাত্র বলেছেন, এই তল্লাশি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। পিপিপি'র মিডিয়া সমন্বয়কারী জামিল সুমরো বলেছেন, "বেনজিরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিতদের শিকার বানানোর মাধ্যমে তাদেরকে জনসম্মুখ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যাতে করে বেনজির স্বাধীনভাবে চলাচল করতে না পারেন।" সরকারের নির্দেশেই পুলিশ এসব করছে বলেও মন্তব্য করেছেন ওই মুখপাত্র। তবে পুলিশের এ পদক্ষেপের সঙ্গে করাচিতে বেনজিরের শোভাযাত্রায় আত্মঘাতী বোমা হামলার ঘটনা তদন্তের কোনো সম্পর্ক আছে কি না সে বিষয়ে মন্তব্য করেনি কোনো পক্ষই। এদিকে, পুলিশ বলেছে, ১৯৯৮ সালে পাকিস্তান স্টিল মিলস এর চেয়ারম্যান সাজ্জাদ হুসাইন এর হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে জুলফিকার মির্জাকে খুঁজছেন তারা। সাবেক প্রধানমন্ত্রী বেনজিরের স্বামী জারদারির বিরুদ্ধে একটি দুর্নীতি মামলায় সাক্ষ্য দেওয়ার মাত্র মাত্র তিনদিন আগে ওই চেয়ারম্যানকে গুলি করে হত্যা করা হয়। দুর্নীতিসহ নানা অভিযোগ প্রায় আটবছর জেল খাটেন বেনজিরের স্বামী আসিফ আলি জারদারি। জেনারেল মুশাররফ ক্ষমতায় আসার পাঁচ বছর পর ২০০৪ সালে জারদারিকে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫৪২ ঘ.