প্যারিস, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - একটি পরমাণু বোমা বানাতে ইরানের তিন থেকে আট বছর সময় লাগবে। সোমবার প্রকাশিত এক সাক্ষাৎকারে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) প্রধান এলবারাদি একথা বলেছেন ।
ফ্রান্সের ল্য মন্ডে পত্রিকায় দেওয়া ওই সাক্ষাৎকারে এল বারাদি বলেন, "আমি তাদের উদ্দেশ্য সম্পর্কে রায় দিতে পারি না। তবে ইরান একটা পরমাণু বোমা তৈরি করতে চাইছে এমনটা ধরে নিলে তাতে সফল হতে তাদের আরও তিন থেকে আট বছর সময় লাগবে।"
তিনি বলেন, "সব গোয়েন্দা সংস্থাও এ ব্যাপারে একমত।"
এল বারাদি বলেন, সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পরই কেবল শক্তি প্রয়োগ করা উচিত হবে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ভাল সমাধানের জন্য কূটনীতি, অবরোধ এবং আলাপ-আলোচনা করার এখনও প্রচুর সময় আছে।
শান্তিতে নোবেল জয়ী এল বারাদি আরও বলেন, "ইরান আগামীকাল থেকেই হুমকি হয়ে দাঁড়াবে
bdnews24