২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে প্রতিনিধিদল পাঠাচ্ছে ইরাক

কুর্দি বিদ্রোহিদের ইরাক ভূখণ্ড ব্যবহার বন্ধ করার প্রতিশ্র"তি দিয়ে তুরস্কে প্রতিনিধিদল পাঠাচ্ছে ইরাক। বুধবার ইরাক সরকার এই ঘোষণা দিয়েছে। এদিকে, ইরাক অভিযান থেকে বিরত থাকার জন্য তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে ন্যাটো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2007, 11:33 AM

Updated : 26 Aug 2022, 08:47 PM

বাগদাদ, অক্টোবর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- কুর্দি বিদ্রোহিদের ইরাক ভূখণ্ড ব্যবহার বন্ধ করার প্রতিশ্র"তি দিয়ে তুরস্কে প্রতিনিধিদল পাঠাচ্ছে ইরাক। বুধবার ইরাক সরকার এই ঘোষণা দিয়েছে। এদিকে, ইরাক অভিযান থেকে বিরত থাকার জন্য তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে ন্যাটো। উত্তর ইরাকে কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে সরকারকে অনুমতি দেওয়ার বিষয়ে বুধবার তুরস্কের পার্লামেন্টে ভোটাভুটি হওয়ার কথা। কিন্তু তুরস্ককে এ ধরনের পদক্ষেপ থেকে বিরত রাখার জন্য কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ইরাক সরকার। সীমান্ত সমস্যা নিয়ে আলোচনার জন্য গত মঙ্গলবার ইরাকের উপ-প্রধানমন্ত্রী তারেক আল-হাশেমি আঙ্কারা যান। এরপর বুধবার ইরাক সরকার কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্র"তি দিয়ে তুরস্কে প্রতিনিধিদল পাঠানোর ঘোষণা দিল। বুধবার প্রধানমন্ত্রী নূরী আল-মালিকির সভাপতিত্ত্বে তুরস্কের বিষয়ে এক জরুরি বৈঠকের পর ইরাক সরকার আঙ্কারায় প্রতিনিধিদল পাঠানোর ঘোষণা দেয়। প্রধানমন্ত্রীর অফিস থেকে এক বিবৃতিতে জানানো হয়, "ইরাকের ভূখণ্ড ব্যবহার কুর্দি বিদ্রোহীদের তুরস্কে হামলা চালানো বন্ধ করা হবে, ইরাক সরকার এ নিশ্চয়তা দিচ্ছে।" এতে আরও জানানো হয়, "সীমান্তের সর্বশেষ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রাজনীতিবীদ ও নিরাপত্তা বাহিনীর উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল তুরস্কে পাঠানো হবে।" তবে প্রতিনিধিদল কবে তুরস্কে যাচ্ছে সে সম্পর্কে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি। সরকারি বিবৃতিতে জানানো হয় গত সেপ্টেম্বর মাসে আঙ্কারার সঙ্গে স্বাক্ষরিত সন্ত্রাসবিরোধী চুক্তি বাস্তবায়নে বাগদাদ প্রতিশ্র"তিবদ্ধ। এই চুক্তিতে কুর্দি বিদ্রোহীদের দমন, সীমান্ত সমস্যা সমাধান এবং অর্থনৈতিক ও গোয়েন্দা বিষয়ে দুদেশ একে অপরকে সাহায্যের আশ্বাস দিয়েছে। উত্তর ইরাকে সেনা অভিযান থেকে বিরত থাকতে তুরস্কের প্রেসিডেন্ট আব্দুল্লাহ গুলের প্রতি আহ্বান জানিয়েছেন ন্যাটো মহাসচিব ইয়াপ দে হুপ শেফার। ন্যাটো মুখপাত্র জেমস অ্যাপাথুরাই বুধবার সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, "এই ধরনের উদ্বেগের মুহুর্তে সব পক্ষকেই সংযমী হওয়ার জন্য মহাসচিব আহ্বান জানিয়েছেন।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭২৭ঘ.