কিয়েভ, অক্টোবর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মধ্য ইউক্রেনের একটি এপার্টমেন্ট ভবনে শনিবার এক গ্যাস বিস্ফোরণে কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয় একথা জানিয়েছ।
মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, স্থানীয় সময় সকাল ১১টায় ডিনিপ্রোপেত্রভস্ক শহরের এপার্টমেন্ট ভবনের বড় একটি কমপ্লেক্সে বিস্ফোরণটি হয়।
তিনি বলেন, "বিস্ফোরণে ভবনটির একটি সেকশন ধ্বংস হয়ে গেছে। এখন পর্যন্ত ছয়টি লাশ উদ্ধার করা হয়েছে। হয়তো অনেকে আহত হয়েছে এবং নিশ্চিতভাবেই নিহতের সংখ্যা বাড়বে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/১৬৪৫ ঘ.
bdnews24