২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিকল্পনামাফিকই দেশে ফিরছেন বেনজির

পরিকল্পনামাফিক ১৮ অক্টোবরেই দেশে ফিরছেন নির্বাসিত সাবেক পাক-প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের দেরিতে দেশে ফেরার আহ্বান সত্ত্বেও বেনজির সিদ্ধান্তে অটল। বেনজিরের মুখপাত্র ফরহাতুল্লাহ বাবর একথা বলেছেন। তিনি বলেন, "বেনজির নির্ধারিত দিন ১৮ অক্টোবরেই দেশে ফিরবেন।" তবে মুশাররফ কি কারণে তার পুনর্নিবাচনের বৈধতার বাপারে সুপ্রিম কোর্টের রায়ের আগে বেনজিরকে দেশে ফিরতে মানা করেছেন সে সম্পর্কে বাবর কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2007, 07:09 AM

Updated : 26 Aug 2022, 08:46 PM

ইসলামাবাদ, অক্টোবর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পরিকল্পনামাফিক ১৮ অক্টোবরেই দেশে ফিরছেন নির্বাসিত সাবেক পাক-প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের দেরিতে দেশে ফেরার আহ্বান সত্ত্বেও বেনজির সিদ্ধান্তে অটল। বেনজিরের মুখপাত্র ফরহাতুল্লাহ বাবর একথা বলেছেন। তিনি বলেন, "বেনজির নির্ধারিত দিন ১৮ অক্টোবরেই দেশে ফিরবেন।" তবে মুশাররফ কি কারণে তার পুনর্নিবাচনের বৈধতার বাপারে সুপ্রিম কোর্টের রায়ের আগে বেনজিরকে দেশে ফিরতে মানা করেছেন সে সম্পর্কে বাবর কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। বেনজির ৮ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে এ মাসে দেশে ফেরার ওই পরিকল্পনা নেন। এরম মধ্যে পুনর্র্নিবাচনে মুশাররফের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। ওই মামলার রায় না হওয়া পর্যন্ত নির্বাচনে মুশাররফের জয় ঘোষণা হবে না। কিন্তু আদালত কখন এ মামলায় রায় দেবে তা এখনও পরিস্কার বোঝা যাচ্ছে না। ক্ষমতা ভাগাভাগি চুক্ি নিয়ে মুশাররফের সঙ্গে বেনজিরের কয়েক মাস ধরেই আলোচনা চলছে। মুশাররফের পুনর্র্নিবাচন অনুষ্ঠানের সময় বেনজিরের দল পদত্যাগ করেনি। তবে তারা ভোটদানে বিরত থাকে। আগামী বছর জানুয়ারির নির্বাচনে নেতৃত্ব দিতে বেনজির দেশে ফিরতে চান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৫৭ঘ.