লন্ডন, অক্টোবর ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বেতন, চাকরি এবং চাকরির শর্ত নিয়ে বিতর্কের প্রেক্ষিতে গত সপ্তাহের পর সোমবার ২য় বারের মতো দেশব্যাপী ৪৮ ঘণ্টা ধর্মঘট শুরু করেছে ব্রিটেনের রয়েল মেইল ডাকবিভাগের হাজার হাজার কর্মচারী। ফলে আরও একটি সপ্তাহ ডাক যোগাযোগ নিয়ে ঝামেলায় পড়তে হচ্ছে যুক্তরাজ্যের অধিবাসীদের।
সোমবার স্থানীয় সময় ভোররাত তিনটা থেকে প্রায় এক লাখ ৩০ হাজার কর্মচারী কাজ করা বন্ধ রেখেছে বলে নিশ্চিত করেছে রয়েল মেইল।
রয়েল মেইল জানিয়েছে, "ধর্মঘট এবং তার পরবর্তী কিছু সময় সব ধরনের ডাক যোগাযোগে ভয়াবহ বিঘ
bdnews24