শ্রীনগর, অক্টোবর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতীয় সেনাপ্রধান জেনারেল দীপক কাপুরের কাশ্মির সফর শুরুর প্রথম দিন শনিবার সীমান্তে ৮ জঙ্গিকে গুলি করে হত্যার দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। একই দিন উত্তর কাশ্মিরে নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি বিচ্ছিন্ন সংঘর্ষে নিহত হয়েছেন দুই সেনা সদস্য। ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র শুক্রবার এ খবর জানিয়েছেন।
সেনা মুখপাত্র জানান, কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের উত্তরে তাংধার সেক্টরে নিয়ন্ত্রণ রেখা পার হয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের সময় সেনাদের গুলিতে ৮ জঙ্গি নিহত হন।
পুলিশ জানায়, গত ২৪ ঘন্টায় কাশ্মিরে বিচিছন্ন বন্দুক যুদ্ধে দুই সেনা ও দুই জঙ্গি নিহত হয়েছেন।
পবিত্র রমজান মাস শুরুর পর থেকে মুসলিম অধ্যুষিত কাশ্মিরে ভারতীয় বাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষের ঘটনা বৃদ্ধি পেয়েছে।
চলতি সপ্তাহের প্রথম দিকে কাশ্মিরে সংঘর্ষে দুই সেনা কর্মকর্তা ও নয় জঙ্গি নিহত হন।
সংবাদ সম্মেলনে ভারতীয় সেনাপ্রধান দীপক কাপুর বলেন, "পরিস্থিতি কিছুদিন শান্ত থাকলেই এ ধরণের সংঘর্ষের ঘটনা বৃদ্ধি পায়।" দুই দিনের সফরে তিনি শনিবার কাশ্মির পোঁছান।
তবে কর্মকর্তারা জানিয়েছেন, ২০০৪ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি আলোচনা শুরু হওয়ার পর সংঘর্ষের ঘটনা কমে এসেছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি
bdnews24