জাতিসংঘ, অক্টোবর ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর হাতে মানবাধিকার লঙ্ঘনের চলমান ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ দূত ইব্রাহিম গাম্বারি। মিয়ানমার সফর শেষে সেখানকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘে প্রতিবেদন পেশকালে শুক্রবার তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। এদিকে, মিয়ানমারের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের কোনোরকম শাস্তিমূলক ব্যবস্থার বিরোধিতা করছে চীন। তারা সরকার-বিরোধী বিক্ষোভ দমনে মিয়ানমার জান্তার অভিযানকে তাদের অভ্যন্তরীণ ব্যাপার হিসাবে দেখছে।
মিয়ানমার পরিস্থিতি সম্পর্কে গাম্বারি তার প্রতিবেদনে বলেন, "সেখানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে এবং পরিস্থিতি এখনও উত্তেজনাকর।"
তিনি বলেন, "দেশটিতে নিরাপত্তা বাহিনীর হাতে নির্যাতনের যে রিপোর্ট পাওয়া যাচ্ছে তাতে আন্তর্জাতিক স
bdnews24