২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটেনে প্রধানমন্ত্রী ব্রাউনের নেতৃত্ব জনপ্রিয়তা হারাচ্ছে

ব্রিটেনে প্রধানমন্ত্রী ব্রাউনের নেতৃত্বাধীন ক্ষমতাসীন লেবার পার্টি জনপ্রিয়তা হারাচ্ছে। শুক্রবার তিনটি জনমত জরিপে এতথ্য জানা গেছে। এর ফলে আগাম নির্বাচনের বিষয়ে ব্রাউনের পরিকল্পনা ভেস্তে যেতে পারে। এদিকে, ইরাকে ব্রিটিশ সেনাদের বিষয়টি নিয়ে ব্রাউন আগামী সোমবার পার্লামেন্টে একটি বিবৃতি দেবেন বলে তার মুখপাত্র জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2007, 12:35 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

লন্ডন, অক্টোবর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রিটেনে প্রধানমন্ত্রী ব্রাউনের নেতৃত্বাধীন ক্ষমতাসীন লেবার পার্টি জনপ্রিয়তা হারাচ্ছে। শুক্রবার তিনটি জনমত জরিপে এতথ্য জানা গেছে। এর ফলে আগাম নির্বাচনের বিষয়ে ব্রাউনের পরিকল্পনা ভেস্তে যেতে পারে। এদিকে, ইরাকে ব্রিটিশ সেনাদের বিষয়টি নিয়ে ব্রাউন আগামী সোমবার পার্লামেন্টে একটি বিবৃতি দেবেন বলে তার মুখপাত্র জানিয়েছেন। লেবার পার্টির চেয়ে ডেভিড ক্যামেরুনের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টির জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। পার্টি সম্মেলনে তারা উত্তরাধিকার কর ও প্রথম বাড়ি কেনার ক্ষেত্রে কর কমানোর আহ্বান জানায়। গার্ডিয়ান পত্রিকার জনমত জরিপে দুই দলের জনপ্রিয়তাই ৩৮ শতাংশ। দ্য টাইমস'-এর জরিপে লেবার পার্টি পেয়েছে ৩৯ এবং কনজারভেটিভ ৩৬। এছাড়া 'চ্যানেল ফোর' এর জরিপ অনুযায়ী, লেবার পার্টির জনপ্রিয়তা ৪০ শতাংশ ও কনজারভেটিভদের ৩৬ শতাংশ। গত জুনে টনি ব্লেয়ারের কাছ থেকে ক্ষমতা নেওয়ার পর ব্রাউনের সরকার এখনও মধুচন্দ্রিমাকাল পার করছে। ক্ষমতা নেওয়ার পর থেকে তার জনপ্রিয়তা ১১ শতাংশ বেড়েছিল। স্কাই নিউজের দর্শক জরিপে দেখা গেছে, বর্তমানে ৭৫ শতাংশ লোকেরই বিশ্বাস, ব্রাউন আগাম নির্বাচন দেবেন না। এদিকে, শুক্রবার ব্রাউনের মুখপাত্র জানিয়েছেন, ইরাকে ব্রিটিশ সেনাদের বিষয়ে তিনি আগামী সোমবার পার্লামেন্টে একটি বিবৃতি দেবেন। চলতি সপ্তাহে ইরাক সফরের সময় ব্রাউন ঘোষণা দেন এবছরের মধ্যে তিনি আরও ৫০০ ব্রিটিশ সেনা ইরাক থেকে দেশে ফিরিয়ে আনবেন। ইরাক বিষয়ে পার্লামেন্টে বিবৃতির ঘোষনা ও মঙ্গলবার সরকারের ব্যয় পরিকল্পনা প্রকাশের ফলে মনে হচ্ছে আগাম নির্বাচন আহ্বানের আগে ব্রাউন গুরুত্বপূর্ণ বিষয়গুলো সুরাহা করতে চাইছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮১৭ঘ.