২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে নির্বাচন পেছাল, শান্তি প্রক্রিয়ায় ধাক্কা

নেপালের সাবেক মাওবাদী বিদ্রোহিদের সঙ্গে ক্ষমতাসীন জোটের আলোচনায় শুক্রবারও রাজনৈতিক অচলাবস্থার অবসান না হওয়ায় পিছিয়ে গেছে গণপরিষদ নির্বাচন। এতে নতুন করে বড় ধরনের ধাক্কা খেল নেপালে নভেম্বরে স্বাক্ষরিত শান্তিচুক্তি। নেপালে নতুন সংবিধান প্রণয়ন এবং রাজতন্ত্রের ভাগ্য নির্ধারণের বিষয়টি নির্ভর করছে এই নির্বাচনের ওপর। কিন্তু নির্বাচন পিছিয়ে যাওয়ায় দীর্ঘদিনের গৃহযুদ্ধের পর নেপালে ফিরে আসা শান্তির বাতাবরণ বড় ধরনের ধাক্কা খেল বলেই মনে করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2007, 11:25 AM

Updated : 26 Aug 2022, 08:44 PM

কাঠমান্ডু, অক্টোবর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নেপালের সাবেক মাওবাদী বিদ্রোহিদের সঙ্গে ক্ষমতাসীন জোটের আলোচনায় শুক্রবারও রাজনৈতিক অচলাবস্থার অবসান না হওয়ায় পিছিয়ে গেছে গণপরিষদ নির্বাচন। এতে নতুন করে বড় ধরনের ধাক্কা খেল নেপালে নভেম্বরে স্বাক্ষরিত শান্তিচুক্তি। নেপালে নতুন সংবিধান প্রণয়ন এবং রাজতন্ত্রের ভাগ্য নির্ধারণের বিষয়টি নির্ভর করছে এই নির্বাচনের ওপর। কিন্তু নির্বাচন পিছিয়ে যাওয়ায় দীর্ঘদিনের গৃহযুদ্ধের পর নেপালে ফিরে আসা শান্তির বাতাবরণ বড় ধরনের ধাক্কা খেল বলেই মনে করা হচ্ছে। নেপালের শান্তি ও পুনর্গঠন মন্ত্রী রাম চন্দ্র পৌদেল বলেন, "মাওবাদীদের কারণে আমরা নির্বাচন পেছাতে বাধ্য হচ্ছি।" আগামী ২২ নভেম্বর দেশটিতে নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। মাওবাদীরা জানিয়েছে, তারা এখনও গণতন্ত্রের প্রতি প্রতিশ্র"তিবদ্ধ এবং বিদ্রোহের পথ বেছে নেবেনা। তবে কবে নাগাদ নির্বাচন হবে সেটা এখনও অনিশ্চিত। যদিও পৌদেল জানিয়েছেন, আগামী মার্চ অথবা এপ্রিলের দিকে নির্বাচন হতে পারে। মাওবাদীরা দীর্ঘদিন ধরে নির্বাচনের দাবি জানিয়ে আসছে। তবে তারা চাচ্ছে নির্বাচনের আগে অবশ্যই রাজতন্ত্রের অবসান ঘটিয়ে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। ১৯৯৬ সাল থেকে তারা প্রজাতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে সংগ্রাম করে আসছে। অন্যান্য দলগুলো নির্বাচনের আগে রাজতন্ত্রের অবসান ও আনুপতিক প্রতিনিধিত্বের বিরোধীতা করায় গত মাসে মাওবাদীরা সরকার থেকে বেরিয়ে আসে। বিশ্লেষকরা বলছেন, সরকার থেকে মাওবাদীদের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত থেকে মনে হচ্ছে, তারা নির্বাচনে পরাজয়ের ভয় পাচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, মাওবাদীদের ডাকে আগামী ১১ অক্টোবর পার্লামেন্টের বিশেষ অধিবেশন বসতে যাচ্ছে। সেখানে তাদের দাবির বিষয়ে আলোচনা হবে। মাওবাদীদের মুখপাত্র কৃষ্ণ বাহাদুর মাহারা বলেন, "নির্বাচনের আগে নেপালকে প্রজাতন্ত্র ঘোষণা ও আনুপতিক প্রতিনিধিত্বের মতো কিছু বিষয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত নির্বাচন পেছানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা ।" কিন্তু দেশটির সবচেয়ে বড় রাজনৈতিক দল নেপালি কংগ্রেস পার্টির নেতা প্রকাশ শরণ মাহাত জানান, এ সমস্ত সিদ্ধান্ত নিতে হলে পার্লামেন্টে মওবাদীদের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাগবে। বাহাদুর বলেন, "পার্লামেন্টের মাধ্যমে নেপালকে প্রজাতন্ত্র ঘোষণার মাওবাদীদের দাবির বিরোধিতা করবে তার দল 'দ্য নেপালি কংগ্রেস'। কারণ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নবনির্বাচিত গণপরিষদ।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭১১