২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিচুক্তির অঙ্গীকারের মধ্য দিয়ে কোরিয়া সম্মেলন সমাপ্ত

দুই কোরিয়ার মধ্যে আনুষ্ঠানিক শান্তিচুক্তি স্থাপনের অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হল কোরিয়া সম্মেলন। সম্মেলনে সাময়িক যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে কোরীয় উপদ্বীপে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় একমত হয়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়া। ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটাতে দুপক্ষ চীন এবং যুক্তরাষ্ট্রেরও সহায়তা কামনা করেছে। পাশাপাশি সুরক্ষিত সীমান্ত দিয়ে নিয়মিত রেল সার্ভিস পুনরায় চালু করতে রাজি হয়েছে দুপক্ষ। পিয়ংইয়ং-এ তিনদিনব্যাপী বৈঠক শেষে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রোহ মুহ হিয়ুন এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং ইলের এক যৌথ বিবৃতিতে একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2007, 06:51 AM

Updated : 26 Aug 2022, 08:44 PM

সিউল, অক্টোবর ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - দুই কোরিয়ার মধ্যে আনুষ্ঠানিক শান্তিচুক্তি স্থাপনের অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হল কোরিয়া সম্মেলন। সম্মেলনে সাময়িক যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে কোরীয় উপদ্বীপে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় একমত হয়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়া। ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটাতে দুপক্ষ চীন এবং যুক্তরাষ্ট্রেরও সহায়তা কামনা করেছে। পাশাপাশি সুরক্ষিত সীমান্ত দিয়ে নিয়মিত রেল সার্ভিস পুনরায় চালু করতে রাজি হয়েছে দুপক্ষ। পিয়ংইয়ং-এ তিনদিনব্যাপী বৈঠক শেষে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রোহ মুহ হিয়ুন এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং ইলের এক যৌথ বিবৃতিতে একথা বলা হয়েছে। ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধের পর থেকে দুই কোরিয়ার মধ্যে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। গত সাত বছরের মধ্যে প্রথম এবং কোরীয় যুদ্ধের পর দুই কোরিয়ার নেতাদের মধ্যকার ২য় শীর্ষ সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার তারা পুনরায় রেল সার্ভিস চালুর সিদ্ধান্ত নিলেন। সম্মেলনের শেষে ইস্যু করা যৌথ বিবৃতিতে বলা হয়েছে, সীমান্তের উত্তরে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন ফার্ম পরিচালিত শিল্প পার্কে উৎপাদিত পণ্য পরিবহণ করা হবে ট্রেনে করে। সম্মেলনে রোহ এবং কিম কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে আলোচনার মাধ্যমে শান্তিচুক্তিতে উপনীত হওয়ার অঙ্গীকার করেন। উল্লেখ্য, যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে কোরীয় যুদ্ধের সমাপ্তি হলেও তাদের মধ্যে কোনো আনুষ্ঠানিক ও স্থায়ী শান্তিচুক্তি আজও হয়নি। পিয়ংইয়ংয়ে তিনদিনব্যাপী শীর্ষ সম্মেলন শেষে বৃহস্পতিবার যৌথ বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রোহ মু-হিউন এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-ইল বলেন, "উত্তর এবং দক্ষিণ কোরিয়া এ ব্যাপারে একমত যে, তাদেরকে অবশ্যই বর্তমান যুদ্ধবিরতি চুক্তির সমাপ্তি ঘটিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার চেষ্টা নিতে হবে।" দুই কোরিয়ার মধ্যে বর্তমানে যে যুদ্ধবিরতি চুক্তি রয়েছে তাতে স্বাক্ষর নেই দক্ষিণ কোরিয়ার। চুক্তিতে স্বাক্ষর করেছিল চীন, উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জাতিসংঘের সেনারা। মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ বলেছেন, উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচি পরিত্যাগ করলে দুই কোরিয়ার মধ্যে আনুষ্ঠানিক শান্তিচুক্তি স্থাপনের বিষয়টি নিয়ে তিনি আলোচনা করতে পারেন। অন্যদিকে, শীর্ষ সম্মেলনের বুধবারের আলোচনার শেষে এক ঘোষণায় চীন জানায়, উত্তর কোরিয়া এ বছরের শেষ নাগাদ তাদের ইয়ংবিয়ন পরমাণু স্থাপনা বন্ধ করতে রাজি হয়েছে। সম্মেলনে কোরীয় উপদ্বীপের পশ্চিম সমুদ্র সমীন্তের কাছে একটি সহযোগিতা অঞ্চল প্রতিষ্ঠাসহ দুই কোরিয়ার মন্ত্রী ও প্রতিরক্ষা কর্মকর্তাদের বৈঠকে অনুষ্ঠানে রাজি হয়েছেন দুই কোরিয়া। যৌত বিবৃতিতে একথা জানানো হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭৫৮ ঘ.