সানা, অক্টোবর ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইয়েমেনের উপকূলীয় অঞ্চলের একটি দ্বীপে আগ্নেয়গিরির অগ্নুৎপাতে কমপক্ষে ৮ সেনা নিহত হয়েছে। রোববার সন্ধ্যায় পরপর বেশ কয়েকটি ভূমিকম্পের পর ওই অগ্নুৎপাত শুরু হয়। আগ্নেয়গিরিটি থেকে প্রবল বেগে জ্বলন্ত লাভাসহ ছাইভষ্ম বেরিয়ে আসছে এবং কয়েকশ মিটার দূর পর্যন্ত তা ছড়িয়ে পড়ছে। এতে ছোট্ট ওই দ্বীপের প্রায় পুরোটই মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং দ্বীপটির পশ্চিম অংশ ধসে পড়েছে।
দ্বীপটিতে ইয়েমেনের একটি সেনা ঘাঁটি রয়েছে। তবে এ পর্যন্ত কমপক্ষে ৪৯ সেনাকে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানা গেলেও সেখানে কতোজন সেনা কিংবা সাধারণ মানুষ ছিলেন সে বিষয়টি স্পষ্ট নয়। ইয়েমেনের উপকূল রক্ষী এবং কানাডার নৌবাহিনী সেখানে উদ্ধার তৎপরতা চলাচ্ছে। ইয়েমেনের সরকারি বার্তা সংস্থা 'সাবা' এবং লোহিত সাগরে অবস্থানরত কানাডার নৌবাহিনী একথা জানিয়েছে।
উপকূলীয় জাবাল আল-তাইর দ্বীপে ওই অগ্নুৎপাতের ঘটনা ঘটে। দ্বীপটি ইয়েমেনের মূল ভূখণ্ড থেকে ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত।
ইয়েমেনি প্রেসিডেন্ট আলি আব্দুল
bdnews24