২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন মাস পর টিভিতে দেখা গেল প্রাণবন্ত ফিদেলকে

গত তিন মাসের মধ্যে প্রথমবারের মতো ফিদেল কাস্ত্রোর কিছু প্রাণবন্ত ভিডিও ফুটেজ দেখালো কিউবার রাষ্ট্রীয় টেলিভিশন। মঙ্গলবার সরকার নিয়ন্ত্রিত টিভি চ্যানেলে ফিদেলের শারীরিক অবস্থার উন্নতির ভিডিওচিত্রটি সম্প্রচার হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2007, 12:05 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

এতে সোমবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের সঙ্গে ফিদেলের দুই ঘণ্টাব্যাপী সাক্ষাতের কিছু অংশ দেখানো হয়।

এ সময় ফিদেল শ্যাভেজকে বলেন, “আমি এখন অনেক ভালো আছি। আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছি।” তিনি তখন দাঁিড়য়ে ছিলেন এবং অরেঞ্জ জুস খাচ্ছিলেন।

শ্যাভেজ জানান, ফিদেলের শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু এমনকি আবহাওয়া ও জলবায়রু পরিবর্তন নিয়েও কাস্ত্রো তার সঙ্গে আলোচনায় মেতে ওঠেন।

 নতুন এই ভিডিওতে গত বছরের জুলাইয়ে ছোটো ভাই রাউল কাস্ত্রোর কাছে সাময়িক ক্ষমতা হস্তান্তর থেকে শুরু করে ফিদেলের শারীরিক জটিলতার খুঁটিনাটি চিত্র তুলে ধরা হয়।

এর আগে অক্টোবরের ২৮ তারিখে সম্প্রচারিত একটি ভিডিও ক্লিপে কাস্ত্রোকে বেশ দুর্বল দেখাচ্ছিল।

তিনি এখনো অন্ত্রের অস্ত্রোপচারজনিত অসুস্থতার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে তার আরো সময় লাগবে।

এদিকে, কাস্ত্রো পাকস্থলীর ক্যান্সারে ভুগছেন এ রকম সন্দেহ উড়িয়ে দিলেও কিউবা জানায়, তাদের প্রিয় নেতা বৃহদান্ত্রের জটিলতা সংক্রান্ত অসুস্থতায় ভুগছেন।