'শুভবুদ্ধিসম্পন্ন কোনো আমেরিকান ইরানে হামলা সমর্থন করবে না'
ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, “সুভবুদ্ধিসম্পন্ন কোনো আমেরিকান নাগরিক ইরানে হামলা সমর্থন করবে না।” ইরানি টেলিভিশনে এ সাক্ষাৎকারে মঙ্গলবার তিনি এ কথা বলেন।
ইরানি প্রেসিডেন্ট আশাবাদ প্রকাশ করে বলেন, “যুক্তরাষ্ট্রে প্রচুর বুদ্ধিমান লোক রয়েছেন, তারাই ইরানে হামলা করতে বাধা দেবেন।”
ইরানে হামলা ‘স্বপ্ন’ই থেকে যাবে-- উল্লেখ করে আহমেদিনেজাদ অভিযোগ করেন, “প্রেসিডেন্ট বুশ নিজে অনেক সমস্যায় জড়িয়ে রয়েছেন, আর তা সে জন্যই আক্রমণকে মুক্তির উপায় ভাবছেন। আর এ থেকে সমস্যা দিনদিন জটিল হচ্ছে।”
এদিকে ওয়াশিংটন জানিয়েছে, ইরানের পরমাণু সঙ্কটের কূটনৈতিক সমাধানেই তারা অগ্রহী। তবে তা ব্যর্থ হলে হামলার বিষয়টিও উড়িয়ে দিতে চাইছে না বুশ প্রশাসন। যুক্তরাষ্ট্র সম্প্িরত পারস্য উপসাগরে বিমানবাহী দ্বিতীয় রণতরী পাঠিয়েছে। পর্যবেক্ষক মহলের ধারণা, ইরানকে সতর্ক করে দিতেই এটি পাঠানো হয়েছে।
