এথেন্সে হামলা বিচ্ছিন্ন ঘটনা: যুক্তরাষ্ট্র
এথেন্সে মার্কিন দূতাবাসে রকেট হামলাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবেই দেখছে যুক্তরাষ্ট্র। ওই হামলা তদন্তে যুক্তরাষ্ট্র ও গ্রিক সরকার এক যোগে কাজ চালিয়ে যাচ্ছে।
শুক্রবার ওয়াশিংটনে হোয়াইট হাউজ মুখপাত্র টনি øো সাংবাদিকদের বলেন, “আমি ঠিক জানি না আসলে কী ঘটেছিল, তবে সবাই বলেছে একটি রকেট জানালা দিয়ে এসে দূতাবাসের টয়লেটে পড়ে। তবে এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলেই আমরা মনে করছি।”
গ্রিস ও যুক্তরাষ্ট্র উভয় দেশের সরকার ঘটনাটির তদন্ত করছে বলে জানান তিনি।
এদিকে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র শন ম্যাককরম্যাক বলেন, “গ্রিসে বেশ কয়েকটি নৈরাজ্যবাদী গ্র“প আছে এবং প্রায়ই তারা সহিংস ঘটনা ঘটিয়ে থাকে। তবে এ ঘটনার জন্য তাদেরই কেউ দায়ী কি না তা এ মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না।”
ঘটনা তদন্তে সহযোগিতার জন্য তিনি গ্রিক সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।
এথেন্সের কেন্দ্রস্থলে অবস্থিত মার্কিন দূতাবাসের সামনের রাস্তার অপর পাশের একটি ভবন থেকে শুক্রবার ভোরে একটি রকেট দূতাবাসে আঘাত হানে। এতে কেউ হতাহত হয়নি। গ্রিক কর্মকর্তাদের ধারণা, বামপন্থী গ্র“প ‘রেভ্যুলশনারি স্ট্রাগল’ এ হামলা চালিয়ে থাকতে পারে।
