২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হায়দ্রাবাদে ‘যৌন-হত্যাকান্ড’ ঘটনায় ৯টি লাশ উদ্ধার

ভারতের হায়দ্রাবাদে দুই দিনমজুর হত্যাকান্ডের ঘটনা তদন্ত করতে গিয়ে রবিবার আরও ৯ টি বিকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের সবাইকে যৌন নিপীড়নের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ২ ব্যক্তিকে আটক করা হয়েছে বলেও জানায় পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2007, 06:33 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

সম্প্রতি দিল্লির একটি বাড়িতে শিশু ও নারীসহ ১৭টি লাশের হাড়গোড় উদ্ধারের পর পরই হায়দ্রাবাদে এ সিরিয়াল কিলিংয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো শহরে। যৌন নিপীড়নের পর পাথর দিয়ে মাথা গুঁড়িয়ে দেওয়া অবস্থায় দুই দিনমজুরের লাশকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয় সেখানে।

পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এস প্রভাকর রেড্ডি বলেছেন, “আমরা একের পর এক লাশ খুঁজে পাচ্ছি।”

এ ঘটনায় আটক ব্যক্তিরা দুই নারীসহ মোট ১৩ জনকে যৌন নিপীড়ন কিংবা ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছে বলেও তিনি জানান।

আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ যৌননিপীড়ক চক্রের সদস্য বলে সন্দেহ করছে পুলিশ। কাজের লোভ দেখিয়ে দিনমজুর নারী পুরুষদের ডেকে নিয়ে এসে তাদেরকে নিপীড়নের পর ঘটনা ধামাচাপা দিতে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে।