২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড় ভাইকে শিক্ষামন্ত্রী করবেন শাভেজ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ শিক্ষামন্ত্রী হিসেবে তার বড় ভাইয়ের নাম ঘোষণা করেছেন শুক্রবার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2007, 02:49 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

গতমাসের পুনঃনির্বাচনে বিজয়ের পর নিজস্ব ধারার সামাজিক বিপ্লবের অংশ হিসেবে এ সপ্তাহে নতুন ভাইস প্রেসিডেন্ট, অর্থমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নামও ঘোষণা করেছেন তিনি ।

শাভেজের ভাই আদান শাভেজ সাংবাদিকদের জানান তিনি বর্তমান শিক্ষামন্ত্রী আরিসতোবুলো ইসতুরিজের স্থলাভিষিক্ত হবেন। আদান এর আগে প্রেসিডেন্টের প্রধান কর্মকর্তা এবং কিউবায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

প্রসঙ্গত, শাভেজের বাবা দেশটির বারিনাস রাজ্যের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তার চাচাতো ভাই আসদ্রুবাল শাভেজ রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘পিডিভিএসএ’-এর পরিচালক হিসেবে কাজ করছেন।