২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্নি নেতারা সহিংসতা উস্কে দিচ্ছে: মালিকি

ইরাকে সহিংসতা উস্কে দেওয়ার জন্য সুন্নি নেতাদের অভিযুক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী নুরি আল মালিকি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2007, 06:29 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, সুন্নি দলগুলোর জোট ভিত্তিহীন খবর পরিবেশনের মধ্য দিয়ে সহিংসতায় উস্কানি যোগাচ্ছেন। এর ফলে যদি কোনো ধরনের হানাহানি সৃষ্টি হয়, তবে দায়ী থাকবেন তারাই।

বৃহস্পতিবার সুন্নি জোট খবর দেয়, রাজনৈতিক দল সংশ্লিষ্ট একটি গ্র“প বাগদাদে সুন্নিদের ওপর হামলার পরিকল্পনা করছে।

শিয়া নেতা মুকতাদা আল সদরের গ্র“প মেহেদি আর্মিকে ইঙ্গিত করেই এ খবর দেওয়া হয়।