২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার সঙ্গে বেলারুশের জ্বালানি চুক্তি স্বাক্ষরিত

ইউরোপীয় ক্রেতাদের জন্য গ্যাস সরবরাহে সংকট শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে রাশিয়া সোমবার বেলারুশের সঙ্গে গ্যাসের দাম নির্ধারণে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Jan 2007, 03:39 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

এক যৌথ সংবাদ সম্মেলনে রাশিয়ার বৃহৎ গ্যাস কোম্পানি গাজপ্রোমের প্রধান নির্বাহী পরিচালক আলেক্সেই মিলার এবং বেলারুশের প্রধানমন্ত্রী সের্গেই সিদোরস্কি বলেন, চুক্তির ফলে রাশিয়া থেকে বেলারুশের ভেতর দিয়ে ইউরোপে গ্যাস রপ্তানির ক্ষেত্রে সমস্ত বাধা দূর হলো।

মিলার বলেন, “বেলারুশের সঙ্গে গ্যাসের মূল্য নির্ধারণ ও ইউরোপে গ্যাস ট্রানজিট বিষয়ে একটি মধ্য মেয়াদী চুক্তি হয়েছে।”

চুক্তিতে বেলারুশ প্রতি এক হাজার কিউবেক মিটার প্রাকৃতিক গ্যাসের জন্য গাজপ্রোমকে ১০০ ডলার দিতে রাজি হয়েছে। বেলারুশ সম পরিমাণ গ্যাসের জন্য সোভিয়েত আমল থেকে ৪৬ ডলার দিয়ে আসছিল।

গাজপ্রোম বেলারুশের অর্ধেক পাইপলাইন চার বছর রক্ষণাবেক্ষণের জন্য ২ দশমিক ৫ বিলিয়ন ডলার এবং ইউরোপের গ্যাস ট্রানজিটের জন্য প্রায় দ্বিগুণ ট্যারিফ দিতেও রাজি হয়েছে।

সোমবার মধ্যরাতের মধ্যে প্রতিবেশী দেশগুলো নতুন করে চুক্তি না করলে ১ জানুয়ারি থেকে বেলারুশে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার কথা বলেছিলো গাজপ্রোম।