২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্র্মানিতে ট্রেন দুর্ঘটনায় নিহত ২৩, আহত ১০

উত্তর --পশ্চিম জার্মানির লাথেন শহরের কাছে এক ট্রেন দুর্ঘটনায় ২৩ ব্যক্তি নিহত ও ১০ জন আহত হয়। দ্রুতগতির একটি ম্যাগনেটিক ট্রেন একটি তদারককারী ট্রেনকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2006, 03:42 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

মনোরেলটি ঘন্টায় ২০০ কিলোমিটার বেগে চলছিল।

জার্মানির চ্যান্সেলর এংগেলা মার্কেল এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

লাথেন শহর থেকে ডর্পেনউয়িচ পর্যন্ত নতুন এই রেলপথটিতে ট্রান্সর‌্যাপিড সিস্টেমের আওতায় পরীক্ষামূলকভাবে মনোরেলটি চালানো হচ্ছিল।

উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলে মই এবং ক্রেনের সাহায্যে কয়েক মিটার নিচে ট্রেনটির দুমড়ে-মুচড়ে যাওয়া বগিগুলোর কাছে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছেন। তবে বগিগুলো চারর্দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

ট্রেনটিতে ৩০ জন যাত্রী ছিলেন, যাদের অধিকাংশই স্থানীয় ইউটিলিটি কোম্পানির (আরডব্লিউই) কর্মী।

অপর ট্রেনটিতে ছিলেন দুজন ক্রু।

ট্রেন চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থা আইএবিজির এক মুখপাত্র জানান, চালকের ভুলই দুর্ঘটনার প্রধান কারণ। কোনো ধরনের টেকনিক্যাল ত্র“টি এই দুর্ঘটনার জন্য দায়ী নয় বলে তিনি নিশ্চিত করেন।

দেশটির চ্যান্সেলর হেলিকপ্টারে করে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। মার্কেল নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এই বিপদে আমি আপনাদের পাশে দাঁড়াতে চাই।

দুর্ঘটনার জন্য জার্মানির পরিবহন মন্ত্রী উলফগ্যাং টিফেনসি পূর্ব-নির্ধারিত চীন সফর বাতিল করে দেশে ফিরে আসছেন।

সিমেন্স কোম্পানি ট্রান্স র‌্যাপিড সিস্টেম নামে চুম্বক শক্তিতে পরিচালিত নতুন একটি পদ্ধতি চালু করেছে, যার মাধ্যমে ঘন্টায় সর্বোচ্চ ৪৫০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারবে।