২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধ কেড়ে নিচ্ছে শিশুদের স্কুল জীবন

যুদ্ধ এবং সহিংসতা কেড়ে নিচ্ছে কোটি কোটি শিশুর স্কুল জীবন। সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে, এই যুদ্ধের কারণে প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বিশ্বের প্রায় ৪ কোটি ৩০ লাখ শিশু।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2006, 05:51 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

সেভ দ্য চিলড্রেন শিক্ষা বঞ্চিত এই শিশুদের আনুষ্ঠানিক শিক্ষাদানের সুব্যবস্থা করতে বিশ্ব নের্তৃবৃন্দের উপর চাপ সৃষ্টির জন্য একটি প্রচারাভিযান শুরু করেছে। দাতব্য সংস্থাটি চায় ২০১০ সাল নাগাদ ৩০ লাখ শিশুকে প্রাথমিক শিক্ষা লাভের সুযোগ করে দেয়া হোক।

উল্লেখ্য, ২০১৫ সাল নাগাদ সবার জন্য প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের একটি অন্যতম লক্ষ্য। ২০০০ সালে বিশ্ব নের্তৃবৃন্দ এটি সই করেন।

সেভ দ্য চিলড্রেন বলছে, অপেক্ষাকৃত শান্তিপূর্ণ এলাকায় বসবাসরত শিশুদের মত সমান সুযোগ যদি সহিংসতা কবলিত এলাকার শিশুরা না পায় তাহলে শিশু শিক্ষা বিস্তারের যে কোন উদ্যোগ ব্যর্থতায় পর্যবসিত হবে।

ইউনিসেফের এক জরিপ অনুযায়ী, যুদ্ধ কবলিত দেশগুলোয় নিহত বেসামরিক নাগরিকদের প্রায় ৮০ শতাংশই শিশু ও নারী। এর পাশাপাশি এসব দেশে শিশুদের জন্য শিক্ষা সাহায্য পৌঁছানোর পরিমাণও অত্যন্ত কম।

দাতব্য সংস্থাটির মতে, বাড়তি সহাযতা ও রাজনৈতিক অঙ্গীকার ছাড়া স্কুলের বাইরে থাকা লাখ লাখ শিশুকে স্কুলে ফিরিয়ে আনা সম্ভব নয়। এক্ষেত্রে শিক্ষার সুযোগ পেলেও পাবে অল্প কিছু শিশু।