২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় তেল শ্রমিকদের কর্মসূচি স্থগিত

ভারতের তেল শ্রমিকরা তাদের দেশব্যাপী ধর্মঘটের কর্মসূচি স্থগিত করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2006, 12:52 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

প্রধানমন্ত্রী মনমোহন সিং তেল শ্রমিকদের মজুরী সংস্কারের ব্যাপারে একটি কমিটি গঠন করার আশ্বাসে দেওয়ার পর তারা পূর্ব ঘোষিত কর্মসূচি স্থগিত করে।

উচ্চ মজুরীর দাবীতে ভারতের রাষ্ট্রনিয়ন্ত্রিত তেল কোম্পানী ওএনজিসি, বিপিসিএল, এইচপিসিএল ও জিএআইএল দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছিল।

এরপর তেল মন্ত্রী মুরলি দিওরা শ্রমিক ইউনিয়নগুলোকে তাদের কর্মসূচি প্রত্যাহার ও দাবি পুনর্বিবেচনা করার আহ্বান জানান।

তবে তেল শ্রমিকরা তিন সপ্তাহ পর আবার এই অবরোধ কর্মসূচি সংক্রান্ত সিদ্ধান্ত পর্যালোচনা করে দেখবে বলে ইউনিয়নগুলো জানিয়েছেন।