২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দো-ইউএস পারমানবিক চুক্তির বিষয়ে নতুন প্রতিনিধির নাম ঘোষনা করেছে ভারত

বিতর্কিত ইন্দো-ইউএস বেসামরিক পারমানবিক চুক্তি নিয়ে আলোচনার জন্য বিশেষ প্রতিনিধি হিসেবে ভারত পররাষ্ট্রমন্ত্রী শিয়াম সারানের নাম ঘোষণা করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2006, 01:43 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

সারান ৩০ সেপ্টেম্বরে অবসর গ্রহণ করবেন। এর একদিন পরে অক্টোবরের ১ তারিখে পাকিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত শিব শংকর মেনন তার স্থলাভিষিক্ত হবেন বলে সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

তিন দশক ধরে নয়াদিল্লীর বিরুদ্ধে যেসব চুক্তি ছিল তা প্রত্যাহার করা এবং দেশের ক্রমবর্ধমান শক্তির চাহিদা পূরণের জন্য যুক্তরাষ্ট্রের এজেন্সী ও কোম্পানীগুলোকে ভারতে পারমানবিক জ্বালানী ও প্রযুক্তি বিক্রির অনুমতি প্রদানের জন্য ২০০৫ সালের জুলাই মাসে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেনটেটিভ জুলাই মাসেই এ চুক্তি অনুমোদন করলেও সিনেটে পরবর্তী মাসে এ চুক্তির উপর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এ চুক্তি কার্যকর হবার জন্য দুইটি হাউসের যৌথ অনুমোদন এবং বিশ্বব্যাপী পারমানবিক সম্প্রসারণ নিয়ন্ত্রণকারী সংস্থা পারমানবিক সরবরাহ গ্র“প (এনএসজি) এর সমর্থন দরকার।

এদিকে যুক্তরাষ্ট্রের পারমানবিক দ্রুত সমৃদ্ধকরনের বিরোধীরা এই চুক্তিটির সমালোচনা করেছেন এবং কংগ্রেসে তারা জানিয়েছেন যে এতে করে ভারত পারমানবিক অস্ত্রের দ্রুত সমৃদ্ধকরনের ব্যাপারে উৎসাহিত হতে পারে। অথচ দেশটি এনপিটিতে স্বাক্ষর করেনি।

কংগ্রেসের কিছু সদস্য অনুমোদন পাবার আগে এ চুক্তির সাথে নতুন কিছু শর্ত আরোপের দাবি জানালেও নয়া দিল্লী সতর্ক করে বলেছে যে এতে করে চুক্তিটি তার গুরুত্ব হারাতে পারে।

ভারতের পারমানবিক কর্মসূচিতে যুক্তরাষ্ট্র যাতে হস্তক্ষেপ না করতে পারে এমন নিশ্চয়তার দাবি জানিয়েছে সেদেশের বিরোধী দলগুলো। পাশাপাশি তারা এ চুক্তির সমালোচনাও করেছেন। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং আশ্বাস দিয়েছেন যে এ চুক্তিতে কোন ধরনের পরিবর্তনকে মেনে নেওয়া হবেনা।