২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ সেনা নয়, লেবানন বাহিনীই হিজবুল্লাহদের নিরস্ত্রীকরণ করবে: লেবানন প্রধানমন্ত্রী

লেবাননের প্রধানমন্ত্রী ফুয়াদ সিনিওরা বৃহস্পতিবার স্পষ্ট করেছেন জানিয়েছেন যে, জাতিসংঘের নতুন নিয়োগ প্রাপ্ত সৈন্যরা নব উদ্যমে কাজ করছে, তবে তারা হিযবুল্লাহদের নিরস্ত্রকরণে অংশ নেবেন না।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2006, 01:48 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

তিনি পরিস্কার করে বলেন যে, এই দায়িত্ব লেবাননের সেনাবাহিনী পালন করবে।

অন্যদিকে, ইউরোপীয়ান ইউনিয়ন লেবাননে ১৫ হাজার শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জোর চেষ্টা চালাচ্ছে বলে বিভিন্ন সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে।

কারণ ইসরায়েল শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের জন্য যে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে তা প্রায় শেষ হয়ে যাচ্ছে।

জানা যায়, ফিনিস পররাষ্ট্রমন্ত্রী ইরকি থুওমিওজা ও বর্তমান ইউরোপীয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট খুব শীঘ্রই প্যারিস এবং বার্লিন পরিদর্শনে যাবেন। এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীও কুটনৈতিক বিষয়ে আলোচনার জন্য ইটালী যাবেন বলেও জানা যায়।

অন্যদিকে জাতিসংঘের মহাসচিব কফি আনান লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের নিরাপত্তা বাহিনীর সাথে ইউরোপীয় দেশগুলো তাদের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে রাজী না হওয়ায় তাদের  নিন্দা জানিয়েছেন।

আশা করা হচ্ছে শুক্রবার কফি আনান লেবাননে পৌঁছাবেন এবং সেখানকার নেতাদের সাথে সাক্ষাত করবেন।

ইউরোপীয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট থুওমিওজা বলেন, সিরিয়া তাদের জানিয়েছে, লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হলে তারা তাদের সীমান্ত পথ সম্পূর্ণ বন্ধ করে দেবে।

তিনি আশা করেছেন শুক্রবার এই বিষয়ে অগ্রগতি হবে তবে ইউরোপীয়ান ইউনিয়নের অর্ধেক সৈন্য হয়তো তারা পাঠাবে।

অপরদিক ফ্রান্সের প্রেসিডেন্ট জানিয়েছেন, তারা দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে অতিরিক্ত এক হাজার ৬০০ সৈন্য পাঠাবে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অতিরিক্ত ২০০ সৈন্য পাঠানোর প্রস্তাব করায় ফ্রান্সের তীব্র নিন্দা করা হয়েছে।

লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী সেনা বহরে ফ্রান্সের যে সৈন্য রয়েছে এই অতিরিক্ত ২০০ সৈন্য নিয়ে সেখানে তাদের মোট দুই হাজার সৈন্য হবে।