চীনে ঘূর্ণিঝড়ের আঘাতে জেলে সম্প্রদায়ের মর্মান্তিক পরিণতি
চীনের দক্ষিণ - পূর্ব ফুজিয়ান প্রদেশের জেলেদের গ্রামে শক্তিশালী ঘূর্ণিঝড় সাওমাই প্রচণ্ডবেগে আঘাত হানার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে ভূমিধ্বসের ঘটনা ঘটে।
এ সময় সাগরে অবস্থানরত অনেক জেলের মধ্যে কমপক্ষে ১৩৪ জন জেলে মারা যান আর ১৬৩ জন নিখোঁজ হয়েছেন।
একজন স্থানীয় অধিবাসী জানান ঘূর্ণিঝড়ের শেষ হওয়ার পর উপকূল দিয়ে হাটতে গিয়ে তিনি অনেক ভাসমান লাশ দেখতে পান। একসময় জেলে-শহর সাঙচেং-এর কাছে তার স্ত্রীর চাচার লাশকে শনাক্ত করেন। তিনি এফপিকে বলেন যে প্রচণ্ড গরমের উত্তাপে মৃতদেহ এত ফুলে গেছে যে তাদের চিনতে পারা প্রায় অসম্ভব।
স্থানীয় এক দৈনিক পত্রিকা জানায় এই সাওমাই ঘূর্ণিঝড়ের আঘাতে সাঙচেং-এ হাজার খানিক মাছধরার নৌকার হারিয়ে গেছে, আট হাজার পরিবার গৃহহীন হয়ে গেছে।
