২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টোকিওতে ভয়াবহ লোডশেডিং- যান চলাচল বিচ্ছিন্ন

জাপানের রাজধানী টোকিওতে সোমবার থেকে ভয়াবহ লোডশেডিং-এ রেল যোগাযোগ এবং ট্রাফিক ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2006, 12:48 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

টোকিও শহর এবং এর পূর্বে অবস্থিত শিবা অঞ্চল এবং দক্ষিণের কানাগাওয়া অঞ্চলের কিছু অংশ স্থানীয় সময় সকাল ৭.৩৮ মিনিট থেকে লোডশেডিংয়ের কবলে পড়ে।

‘টোকিও ইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশন’র একজন মুখপাত্র এ খবর জানিয়েছেন।

টোকিওতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কারন তদন্ত করছেন সরকারী কর্মকর্তারা। তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে, রাজধানী টোকিও-র পূর্বে নদীতে ভাসমান একটি ক্রেন টানা জাহাজ বিদ্যুৎ সরবরাহ লাইনে ঢুকে পড়লে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে।

লোডশেডিং-এর কারনে টোকিও সাবওয়ের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।

শহরের রেল যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শহরের প্রায় ৬ লাখ ৭০ হাজার ভবনে বিদ্যুৎ নেই বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।