২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালের মাওবাদীরা নুডুলসবিরোধী!

নুডলস আর চাউমিন জলখাবার হিসেবে সারা বিশ্বে বেশ জনপ্রিয়। পশ্চিম নেপালে মাওবাদী গেরিলারা একটি নুডলস কারখানায় হামলা করেই কি প্রমাণ করলো তারা আর সবার মতো নুডলস এবং চাউমিন পছন্দ করেনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আর্ন্তজাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2006, 02:31 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

বানেপা অঞ্চলের মাওবাদী গেরিলারা সেখানের ‘হিমালয়ান ø্যাকস এন্ড নুডলস প্রাইভেট লিমিটেড’র অফিস এবং কারখানায় হামলা চালিয়ে কর্মকর্তা-কর্মচারীদের কারখানা ছেড়ে চলে যেতে চাপ দেয়। ঐ কারখানার ব্যবস্থাপনা বিভাগ তাদের দাবী-দাওয়া মেনে নেয়নি বলেই তারা এই আক্রমণ চালিয়েছে বলে জানায়।

আর এই হামলার কারণে নেপালের ক্ষমতাসীন সাত দলীয় জোটের প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালার সাথে মাওবাদী নেতাদের বারো দফা চুক্তির সম্ভাবনা ভেস্তে গেলো বলে মনে করছেন অনেকে।