২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে কেমিক্যাল প্লান্টে বিস্ফোরণে নিহত ২২ আহত ২৯

পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের শিয়াং কাউন্টির কেমিক্যাল কারখানা ‘ফুয়ান কেমিক্যাল প্লান্ট’- এ শুক্রবার এক বিস্ফোরণে ২২ জন নিহত ২৯ জন শ্রমিক আহত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2006, 02:33 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

এছাড়া আরো ২৮ জন নিখোঁজ রয়েছে বলে বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

কেমিক্যাল কারখানাটিতে শুক্রবার বিস্ফোরণের পর বিষাক্ত গ্যাসের নিঃসরণ থেকে বাচাঁতে ৭ হাজার স্থানীয় অধিবাসীকে ঐ এলাকা থেকে সরিয়ে নেয়া হয়।

বিস্ফোরণে কেমিক্যাল প্লান্টটির নীচতলা ধ্বসে যায়।

পরিবেশ সংরক্ষণ কর্তৃপক্ষ শনিবার নাগাদ শিয়াং কাউন্টির অধিবাসীরা তাদের গৃহে প্রত্যাবর্তন করতে পারবে বলে জানিয়েছে।

ঐ এলাকার একজন সরকারী কর্মকর্তা কেমিক্যাল কারখানার বিস্ফোরণের কারন তদন্তের কাজ চলছে বলে জানান।

তবে প্রাথমিক তদন্তে দেখা গেছে কারখানাটির শ্রমিকদের যন্ত্রপাতি এবং রাসায়নিক উপাদান সম্পর্কিত ভুল ধারনা এবং এর ভুল ব্যবহার এই বিস্ফোরণের জন্য দায়ী।

চীনে গত বছর ১২,৮০০ টি শিল্প কারখানা এবং খনি বিস্ফোরণে মোট ১৫,৩৯৬ জন লোক নিহত হয়েছে।