পাকিস্তানে ছয়মাসে ৬৬ সাংবাদিকের ওপর হামলা
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের মিডিয়াভিত্তিক একটি আšর্জাতিক সংস্থা দেশটির অভ্যন্তরে সাংবাদিক নির্যাতনের ওপর সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, গত ছয়মাসে সাংবাদিক নির্যাতনের ৪৮ টি ঘটনা রেকর্ড করা হয়েছে যাদের মধ্যে দুজন নিহত হয়েছে এবং ২৮ জন মারাত্মক আহত হয়েছে।
আন্তর্জাতিক এই সংস্থাটি সাংবাদিক নির্যাতনের ৪৮টি ঘটনায় মোট ৬৬ জন সাংবাদিক নির্যাতিত হয়েছে বলে এই প্রতিবেদনে প্রকাশ করেছে।
প্রতিবেদনে আরো বলা হয়, গত ছয়মাসে ২৫ জন সাংবাদিককে অপহরণ করার পর বন্দী করে রাখা হয় এবং নির্যাতন করা হয়। কাওয়ীস টেলিভেশন নেটওয়ার্ক-এর সাংবাদিক মুনির আহমেদ সাংঘী এবং দি নেশন-এর হায়াতুল্লাহ খানকে অপহরণের পর সিন্ধু প্রদেশ এবং কেন্দ্র-শাসিত ট্রাইবাল অঞ্চলে মেরে ফেলা হয়।
এই প্রতিবেদনে দেখানো হয়েছে পাকিস্তানে মিডিয়া জগতের সাথে জড়িত ব্যক্তি এবং সাংবাদিক কিভাবে সহিংসতার শিকার হচ্ছেন। চলতি বছর জানুয়ারীতে সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছিল ৬টি যা জুনে ১৩তে পৌঁছায়।
ভৌগলিকভাবে, পাকিস্তানের সিন্ধু প্রদেশ সাংবাদিকদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা। এই প্রদেশে আদীবাসী অধ্যুষিত এলাকাগুলোতে ২৯ জন সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে। এর আগে ১৭ জন সাংবাদিক এখানে নির্যাতিত হয়েছিলেন। এছাড়া, পাঞ্জাবে ১১ জন এবং উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে সাতজন সাংবাদিক হামলা এবং নির্যাতনের শিকার হন।
এছাড়া, উত্তরাঞ্চলের দুজন সাংবাদিক নির্যাতিত হয়েছেন।
প্রিন্ট মিডিয়ার এই ধরনের হামলার শিকার হযেছে ৫২ জন সাংবাদিক এবং ইলেক্ট্রনিক মিডিয়ার ১৪ জন।
তবে সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটে ২০০৬ সালের ১৬ই জুন যখন বিশিষ্ট সাংবাদিক হায়াতুল্লাহ খানকে অপহরণের পর উত্তর ওয়াজিরিস্থানের মিরালি শহরে হত্যা করা হয়। তাকে ২০০৫ সালের ৫ ই ডিসেম্বর অপহরণ করা হয়েছিল।
