২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরাইল লেবাননের সীমান্তে সৈন্য সমাবেশ ঘটিয়েছে

স্থল হামলার অংশ হিসেবে লেবাননের সীমান্তে বিপুল সংখ্যক সেনা ও ট্যাংকের সমাবেশ ঘটিয়েছে ইসরাইল।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2006, 11:52 AM

Updated : 26 Apr 2022, 03:49 PM

পাশাপাশি হাজার হাজার রিজার্ভ সৈন্যকেও তলব করেছে তারা। দক্ষিণ লেবানন থেকে বেসামরিক লোকজনকে সরে যাওয়ার জন্য সতর্ক করে বিমান থেকে লিফলেটও ফেলা হয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস এ সংকট সমাধানের জন্য রবিবার মধ্যপ্রাচ্যে যাবেন। তিনি বলেন যে যুদ্ধবিরতি নয় বরং সমঝোতা শান্তির জন্য তিনি আহ্বান জানাবেন।

জুলাইয়ের ১২ তারিখে হিজবুল্লাহ বাহিনী ইসরাইলের দুইজন সৈন্যকে অপহরন করার পর থেকে এ সহিংসতা দেখা দিয়েছে।

সহিংসতার দশমদিনেও ইসরাইলিরা বিমান হামলা এবং হিজবুল্লাহ ইসরাইলের আইফা শহরে রকেট হামলা চালাচ্ছে।

মধ্যপ্রাচ্যের এ সংকটাপন্ন অবস্থায় এশিয়ার দেশগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দ্রুত সহায়তা করার আহ্বান জানালে জাতিসংঘ সেখানে শান্তি রক্ষী বাহিনী প্রেরণের সিদ্ধান্ত নেয়। এরই অংশ হিসেবে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার সরকার জানিয়েছে যে তারা সেখানে শান্তিরক্ষীবাহিনী পাঠাতে প্রস্তুত রয়েছে।

লেবানন ও ইসরাইলের মধ্যেকার এ সহিংসতার দ্বিতীয় সপ্তাহ চলাকালে এশিয়ার দেশগুলো সতর্ক করে দিয়ে বলেছে যে আন্তর্জাতিক সম্প্রদায় লক্ষ্য না করলে মধ্যপ্রাচ্যের এ সহিংসতা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

বিশ্বের অন্যতম মুসলিম দেশ ইন্দোনেশিয়ার সাথে ইসরাইলের কুটনৈতিক কোন সম্পর্ক নেই।