২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় প্রতিবাদকারীদের বিরুদ্ধে পুলিশের কঠোর পদক্ষেপ

রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে কমিউনিস্ট এবং বিশ্বায়ন বিরোধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে রুশ পুলিশ ।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2006, 08:58 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

জি-৮ সম্মেলনের জন্য ক্রেমলিন নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে প্রতিবাদকারীদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া হয়।

রাশিয়ার কমিউনিস্ট পার্টি সেন্ট পিটার্সবুর্গের কেন্দ্রীয় এলাকায় এর আগে সমাবেশের অনুমতি দিলেও সম্মেলন চলাকালে মিছিল করার ওপর নিষেধাজ্ঞা জারি করে। খবর বিভিন্ন সংবাদ সংস্থার।

নিষেধাজ্ঞার কারণে প্রতিবাদে অংশগ্রহণকারীরা অন্যত্র জমায়েত হয় এবং অনানুষ্ঠানিকভাবে ওই নিষিদ্ধ এলাকার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে।

কর্মসূচি চলাকালে পুলিশ কমপক্ষে ১৫ জন প্রতিবাদকারীকে আটক করে বলে পুলিশ সূত্র জানায়।

সম্মেলন চলাকালে কোনও রকম বিক্ষোভ থেকে ক্রেমলিনকে মুক্ত রাখতে সরকারের কঠোর পদক্ষেপ সত্ত্বেও প্রায় ১৫০ জন বিশ্বায়ন বিরোধী বিক্ষোভ সমাবেশ করার চেষ্টা চালায়।

সরকার জি ৮ বিরোধীদের শহরের প্রত্যন্ত একটি স্টেডিয়ামে সমাবেশের অনুমতি দিলেও কোনও মার্চ করতে পারবে না বলে নিষেধাজ্ঞা জারি করে।