২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তের ওপার থেকে সহযোগিতা পাচ্ছে সন্ত্রাসীরা

ভারতীয় প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং মুম্বাইয়ে ধারাবাহিক বোমা হামলার পর শুক্রবার প্রথমবারের মতো নগরীটি সফরকালে বলেছেন, সন্ত্রাসীরা সীমান্তের ওপার থেকে সহযোগিতা পেয়ে এসব হামলা চালাচ্ছে। তিনি বলেন, পাকিস্তানকে অবশ্যই সন্ত্রাসী তৎপরতায় মদদ প্রদান বন্ধ করতে হবে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2006, 05:55 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

মনমোহন সিং বলেন, সন্ত্রাসীদের গুড়িয়ে দেওয়ার সময় আমাদের সামনে উপস্থিত।

নগরীতে মঙ্গলবার মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ৭টি বোমা বিষ্ফোরণের ঘটনায় কমপক্ষে ১৭৯ জন নিহত ও ৭৭০ জন নিহত হয়।

প্রধানমন্ত্রী সিয়ন ও কিং এডওয়ার্ড হাসপাতালে আহতদের দেখতে যান। এসময় তিনি আহতদের সাথে কথা বলেন এবং তাদের উদ্দেশ্য সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

মহারাষ্ট্রের গভর্ণর এসএম কৃষ্ণ, মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখ, ইউনিয়নের স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল, কৃষিমন্ত্রী শারদ পাওয়ার ও উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তারা এসময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন।