২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২ ইসরায়েলি সৈন্যকে আটকের দাবি করেছে হিযবুল্লাহ

লেবানন এবং ইসরায়েলি সীমান্তে সংঘর্ষ চলাকালে দুই ইসরায়েলি সৈন্যকে আটক করা হয়েছে বলে লেবাননের শিয়া জঙ্গি গ্র“প হিযবুল্লাহ দাবি করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2006, 05:21 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

হিযবুল্লাহ গ্র“পের নিজস্ব টেলিভিশন চ্যানেল আল-মানার একথা জানায়।

ইসরায়েল দুই সৈন্যের আটকের বিষয়টি নিশ্চিত না করলেও ওই দুজনের ব্যাপারে তাদের উদ্বেগের কথা স্বীকার করেছে। 

তবে ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেছেন, হিযবুল্লাহর হাতে তাদের দুই সৈন্যের আটকের ব্যাপারে তারা আশংকা করছেন। 

বিভিন্ন বার্তা সংস্থার খবরে জানা গেছে, ইসরায়েলি শহর শ্লোমি এবং বিতর্কিত শিবা খামার এলাকা অভিমুখে লেবাননের অবস্থান থেকে ক্ষেপণাস্ত্র এবং মর্টার হামলা চালানো হয়। এতে কমপক্ষে চারজন আহত হয়।

ইসরায়েলের সামরিক কর্মকর্তারা জানান, ইসরায়েলি সেতুর ওপরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরে তারাও লেবাননের দক্ষিণাঞ্চলের হিযবুল্লাহ অধ্যুষিত এলাকায় বিমান হামলা চালায়।