ভারতে বার্ড ফ্লু টীকা আবিস্কার
ভারতের ভূপালে “দ্যা হাই সিকিউরিটি এ্যানিমেল ডিজিজ ল্যাবরেটরি” (পশু রোগ বিষয়ক উচ্চ নিরাপত্তা গবেষণাগার) বার্ড ফ্লু রোগের প্রতিষেধক হিসেবে টীকা আবিস্কার করেছে। ভারতের সংবাদপত্র “দ্যা পাইওনার” মঙ্গলবার এই সংবাদ প্রকাশ করে।
পশ্চিম মধ্যপ্রদেশ, গুজরাট ও মহারাষ্ট্রে এ বছরের শুরুতে এই রোগের আধিক্য দেখা দিলে এই টীকা আবিস্কারের প্রতি জোর দেওয়া হয় বলে কর্তৃপক্ষ জানায়।
বার্তা সংস্থা জানায়, এই টীকা বার্ড ফ্লু প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রেখেছে। এক সপ্তাহের মধ্যে এই টীকার সফলতা বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।
এই টীকা আবিস্কারের জন্য ভারতের কৃষি বিষয়ক মন্ত্রণালয় গত মার্চ মাসে আট কোটি রুপি প্রদান করে।
