২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বোমা বিস্ফোরনে ১০ জন নিহত

ইরাকের শিয়া অধ্যুষিত কুফা শহরে গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত এবং বেশ কয়েক ব্যক্তি আহত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2006, 12:08 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

হতাহতদের মধ্যে ইরান থেকে আগত কিছু পূণ্যার্থীও রয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

বাগদাদের প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণে মাইথাম আল-তামার এলাকায় ঘটনাটি ঘটে।

বিদ্রোহীদের দমনের চেষ্টা সত্ত্বেও ইরাকের বিভিন্ন ধর্মীয় স্থাপনাগুলোতে বোমা হামলার সর্বশেষ ঘটনা এটি।