নেপালি সেনাবাহিনীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করেছেন প্রচন্দ
নেপালি সেনাবাহিনীর বিরুদ্ধে করা মন্তব্য প্রত্যাহার করে নিয়েছেন মাওবাদী গেরিলা প্রধান প্রচন্দ।
সেনাবাহিনীর ব্যাপক সমালোচনার মুখে তিনি তার বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
এর আগে প্রচন্দ এক সংবাদ সম্মেলনে বলেছিলেন যে, নেপালের সেনাবাহিনী দেশের জনগনের জন্য ভালো কোনো কাজ না করে বরং মহিলাদের ধর্ষণ ও দেশের জনগনের উপর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে।
তার এ বক্তব্যের প্রেক্ষিতে সেনাবাহিনী সদর দপ্তরে সমালোচনার ঝড় উঠলেও নতুন নেপালি সরকার সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করে।
সম্প্রতি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে প্রচন্দ তার বক্তব্য প্রত্যাহার করে নিয়ে বলেন, সমগ্র সেনাবাহিনীকে দোষারোপ করার কোন ইচ্ছাই তার ছিলনা। সাক্ষাৎকারে তিনি দেশের অর্š—বর্তী সরকারের সাথে মাওবাদীদের যোগ দেওয়ার আকাঙ্খার কথাও ব্যক্ত করেন।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, মাওবাদীরা বর্তমান সরকারের সাথে যোগ দেওয়ার মাধ্যমে দেশের বিরাজমান সমস্যা সমাধানে সচেষ্ট হবে।
প্রচন্দ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মোরিয়ারটি’র সাথে তার দলের সাক্ষাতের ব্যবস্থা করে দেওয়ার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী এবং নেপালের কমিউনিস্ট পার্টির সাধারন সম্পাদক শের বাহাদুর দেউবার প্রতি আহ্বান জানিয়েছেন বলেও তার বক্তব্যে উল্লেখ করেন।
